‘তারেক রহমান পাশে ছিলেন বলেই ফ্যাসিবাদের পতন হয়েছে’
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্র-জনতার গণআন্দোলনে পেছন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ১ দফার আন্দোলন শুরু হলে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের রাজপথে এসে ছাত্র জনতার পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। তিনি পাশে ছিলেন বলেই বাংলাদেশ আজ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ফেনী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বর্তমান সরকারকে উদ্দেশ করে বলেন, রাষ্ট্রের কাঠামো দ্রুত সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণ গত ১৬টি বছর ভোট দিতে পারেনি, তারা ভোট দিতে উন্মুখ হয়ে আছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।