উপজাতি সন্ত্রাসীদের গুলিতে নিহত ১
কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে উপজাতি বিচ্ছিন্নতবাদী অস্ত্রধারীর সন্ত্রাসীদের গুলিতে আব্দুল হাকিম নামে এক যুবক ঘটনাস্থলে মারা গেছেন। নিহত যুবক রাইখালী ইউনিয়ন খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে। ঘটনা কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে জানা যায়।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এই ঘটনা ঘটে বলে জানায় রাইখালী ইউনিয়নের চেয়ারম্যান মংক্য মারমা। তবে কে কারা কেনো এই ঘটনা সংগঠিত করেছে সে তা জানেনা বলে মন্তব্য করে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার পর ৯/১০ জনের অস্ত্রধারী জেএসএস মূল দলের সমর্থিত একটি গ্রুপ দলবেঁধে ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিমকে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং ঘটনা কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।