নগর ভবন চলবে আমাদের তত্তাবধানে, চালু থাকবে নাগরিকসেবা -ইশরাক
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৬ জুন, ২০২৫ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বিএনপি নেতা ইশরাক হোসেন তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলন বিরতিহীনভাবে চলবে বলে ঘোষণা দিয়েছেন। তবে আন্দোলনের সময় নাগরিকসেবা চালু থাকবে বলেও জানিয়েছেন তিনি।
নিজের সমর্থকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানাতে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নগর ভবনে উপস্থিত হয়ে ইশরাক হোসেন এ কথা জানান।
ইশরাক হোসেন বলেন, জনগণের দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে, জন্ম নিবন্ধনসহ জরুরি বিষয়গুলো রয়েছে নগর ভবনে সেগুলো কার্যকর থাকবে। সেগুলো আমাদের তত্ত¦াবধানে চালু করা হবে। এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকা-ের জন্য যারা এখানে আছেন, তারা অফিস করতে পারবে না।
তিনি বলেন, সর্বোচ্চ আদালতের দিক-নির্দেশনা নিষ্পত্তি করে দেওয়াসহ সকল আইনি জটিলতা অতিক্রম করা হয়েছে। এই সরকারের ওপর সাংবিধানিক দায়িত্ব এসে পড়েছে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানটিকে সম্পন্ন করে আইন, বিচার বিভাগ, সংবিধান, নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি সম্মান রাখা। কিন্তু রাজনৈতিক কারণেই আমাকে শপথ পড়ানো হচ্ছে না। স্থানীয় সরকার উপদেষ্টা আদালতের রায়কে উপেক্ষা করে শপথ ভঙ্গ করেছেন, আইন অমান্য করেছেন।
ইশরাক আরও বলেন, যেই শপথ নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন। আমি মনে করি যে, প্রধান উপদেষ্টাকে ভুল বুঝিয়েছে যে, এই নির্বাচন বা আদালতের রায়কে কার্যকর করা হলে অতীতের হাসিনার আমলে সকল নির্বাচনকে নাকি বৈধতা দেওয়া হবে। অথচ, ঠিক তার উল্টোটা হচ্ছে। কারণ, আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে, নির্বাচনটিতে যে ফলাফলটি হয়েছিলো সেটি ছিল অবৈধ এবং হাসিনার আমলে অবৈধভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।
বিএনপির এ নেতা বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যে রায় এবং সেটিকে পরিপূর্ণভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন চলছে, সেটি চলমান থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর আধুনিকায়নে যে পরিকল্পনা সরকারের
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘স্যার আপনাকে আব্বু ডাকলাম, কয়টা নাম্বার দেন’ উত্তরপত্রে ছাত্রীর আবেদন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাইক রাইড শেয়ারিং সার্ভিসে অস্থিরতা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতেই মাদকের খোলা হাট!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৫ কোটি গাছ রোপণের মহাপরিকল্পনা: স্যাটেলাইট ও ড্রোনে হবে পর্যবেক্ষণ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: জরিপ
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের : আঙ্কটাড
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসি পদে ফের বড় রদবদল আসছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষার মোহনীয় ফুল দোলনচাঁপা। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডের একটি বাড়ির সামনের ছোট্ট বাগান থেকে তোলা ছবি।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)