উপজাতি বিচ্ছিন্নতাবাদীদের অর্ন্তদ্বন্দ্ব : গুলিতে নিহত ২
রাঙ্গামাটির লংগদু উপজেলায় উপজাতি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ জেএসএস (সন্তু লারমা) সশস্ত্র গ্রুপের অতর্কিত হামলায় আরেক উপজাতি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের দুই সন্ত্রাসী নিহত হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল ৯টায় লংগদু উপজেলাধীন লংগদু ইউনিয়নের মনপতি বাজারের বড়হাড়িকাবার ভালেদি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে বড়হাড়িকাবার ভালেদি ঘাটের পার্শ্ববর্তী স্থানে ৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী এসে সেখানে সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। এই হামলায় ঘটনাস্থলে ইউপিডিএফ সন্ত্রাসী বিদ্যা ধন চাকমা ওরফে তিলক (৪৫) এবং সমর্থক ধন্য মনি চাকমা (৩৫) নিহত হয়।
এদিকে এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় নিরাপত্তা বাহিনীর জোরদার করা হয়েছে।
ইউপিডিএফ-এর রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে লংগদুতে জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীদের হামলায় ইউপিডিএফের সদস্য ও সমর্থক মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।