এক ডিম ১৪ টাকা, মরিচের কেজি ১৬০ টাকা, সবজির বাজারে অস্থিরতা
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৯ মে, ২০২৪ খ্রি:, ০৫ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বাজারে বেড়েই চলেছে অস্থিরতা। দীর্ঘদিন ধরে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ১৫ দিনের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম ৪০ টাকা বেড়ে ১৬০ টাকা হয়েছে। বাজারে ফার্মের লাল ডিম এখন ৫৫ টাকা হালি বিক্রি হচ্ছে। সেই হিসাবে একটি ডিমের দাম পড়ছে ১৩ টাকা ৭৫ পয়সা। এ ছাড়া চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, গোশত ও সবজি। কাঁচা মরিচের দাম দেড়শ’ ছাড়িয়েছে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ডিমের বাজার ঘুরে দেখা যায়, ১৫ দিন আগে ১২০ টাকায় বিক্রি হওয়া ডিম এখন ৪০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫৫ টাকায়।
এই হিসাবে একটি ডিমের দাম পড়ছে ১৩ টাকা ৭৫ পয়সা। ২৫ পয়সার হিসাব বাদ দিলে প্রতিটি ডিম কিনতে পড়বে ১৪ টাকা। ডিমের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।
এদিকে অতিরিক্ত গরমে ডিম উৎপাদন ব্যাহত হচ্ছে বিধায় বাজারে সরবরাহ কমেছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
এদিকে কমেনি সবজির দাম, বিক্রি হচ্ছে আগের দামেই। বাজারে প্রতি পিস ফুলকপির দাম ৬০ টাকা, প্রতি পিস বাঁধা কপির দাম ৬০ টাকা ও প্রতি পিস লাউয়ের দাম ৪০-৬০টাকা টাকা।
এছাড়া প্রতি কেজি গাজর ৭০ টাকা, পেঁপে ৮০ টাকা, বরবটি ৬০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, করলা ৬০ টাকা, টমেটো ৫০ টাকা, কাঁচা মরিচ ১৫০ টাকা ও পটল ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
কাঁচামাল ব্যবসায়ী জাকির বলেন, সরবরাহ কম হওয়ায় জিনিসপত্রের দাম বাড়তি। গরম কমলে হয়ত সামনে দাম কিছুটা কমতে পারে।
বাজারে মুরগির দামও আগের মতোই রয়েছে। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ২১০ টাকায়, লেয়ার ৩৪০ টাকায় ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৯০ টাকায়। এছাড়া, প্রতি কেজি হাঁস বিক্রি হচ্ছে ৫০০ টাকায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)