উদ্ধার হওয়া ৪ অস্ত্র আসল নয়, খেলনা পিস্তল
দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ডাকাতি করার সময় তিন ডাকাত যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এ সময় তাদের কাছ থেকে যে চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে সেগুলো আসল নয়, খেলনা পিস্তল বলে দাবি করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহরাব আল হাসান জানান, ডাকাতদের কাছ থেকে চারটি খেলনা পিস্তল ও দুটি চাকু উদ্ধার হয়েছে।
আটক হওয়া তিন সদস্যই কি ব্যাংকে হানা দিয়েছিল? জানতে চাইলে তিনি জানান, ব্যাংকের ভেতরে তিনজন ছিলেন। বাইরে ওদের লোক ছিল। আটক হওয়া তিনজনের বয়স ২১ থেকে ৩০ এর মধ্যে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।