বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

রবি মৌসুমে সার-বীজের সংকট, খরচ নিয়ে দুশ্চিন্তা কৃষকের

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, রাত ১০:৩৮
রবি মৌসুমে সার-বীজের সংকট, খরচ নিয়ে দুশ্চিন্তা কৃষকের

নিজস্ব প্রতিবেদক:
আলু, গম ও ভুট্টার ক্ষেত আছে বগুড়ার কাহালু উপজেলার চাষি ফরিদ উদ্দিনের। কিন্তু চাষের মৌসুমে সার নেই। উৎপাদনে বড় ক্ষতি হবে ভেবে বাধ্য হয়ে বেশি দামে সার কিনেছেন তিনি।
উত্তরের আরেক জেলা জয়পুরহাটের আক্কেলপুরের চাষি কামরুজ্জামান। চাষাবাদে সার সংকট নিয়ে আক্ষেপ করে কামরুজ্জামান বলেন, ‘ইউরিয়া সার পাওয়া যাচ্ছে, কিন্তু দাম বেশি নিচ্ছে। টিএসপি নেই, কোথাও মিললে যেমন খুশি দাম নিচ্ছে। ডিলাররা সংকটের অজুহাতে সরাসরি সার বিক্রি বন্ধ করে দিয়েছেন। খুচরা বিক্রেতাদের কাছে গেলে তারা অতিরিক্ত দাম হাঁকেন, কৃষকরা জিম্মি হয়ে গেছেন।’
চাষি ফরিদ উদ্দিন ও কামরুজ্জামানের মতো উত্তরাঞ্চলের বহু কৃষক অভিযোগ করেন, সার ও বীজ সংকটের কারণে ব্যাহত হচ্ছে চাষাবাদ।
ডিসেম্বর মাসের শুরু থেকেই দেশের উত্তরাঞ্চলে সারের সংকট দেখা দিয়েছে। এখন দেশের অন্য অঞ্চলেও সংকট দেখা দিচ্ছে। সংকটের কারণে সরকারি সার এখন বেশি দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি বীজ ও সেচের খরচ এখন আকাশচুম্বী। এ অবস্থায় সর্বোচ্চ ফসল উৎপাদন হওয়া রবি মৌসুমে বোরো ধান, গম, আলু, সরিষাসহ অন্য ফসল চাষের খরচ কয়েকগুণ বেড়ে যাওয়ার শঙ্কা কৃষকদের।
বিভিন্ন সূত্রে জানা গেছে, নওগাঁ, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় এ সংকট আরও বেশি। ডিলার, সাব-ডিলার ও খুচরা বিক্রেতারা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কেজিপ্রতি ২ থেকে ১০ টাকা বেশি দামে ইউরিয়া, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ও মিউরেট অব পটাশসহ (এমওপি) অন্যান্য নন-ইউরিয়া সার বিক্রি হচ্ছে।
কয়েক জেলার কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার নির্ধারিত দামে ইউরিয়া সার ২৭ টাকা কেজি দরে বিক্রির কথা থাকলেও ৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া নন-ইউরিয়ার মধ্যে টিএসপি সার মিলছে না। মিললেও দাম নেওয়া হচ্ছে কেজিপ্রতি ১০ টাকা পর্যন্ত বেশি।
তারা বলছেন, গত বছর এপ্রিলে একদফা সারের দাম বাড়ানো হয়েছে। এরপর এখন সেই দামেও সার না পাওয়ায় প্রায় ৩০ শতাংশ খরচ বাড়ছে বোরোসহ বিভিন্ন রবিশস্য উৎপাদনে।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, রবি মৌসুমে সারের সংকট হলে কৃষি উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হবে। কারণ এখন শীতকালীন সবজি উৎপাদনের মূল সময়। এছাড়া চাল উৎপাদনের সবচেয়ে বড় বোরো মৌসুম শুরু হচ্ছে। দ্বিতীয় খাদ্যশস্য গম ও তারপরের শস্য আলু মাঠে রয়েছে। পেঁয়াজের মতো গুরুত্বপূর্ণ ফসলও আছে। এ সময় মজুত সংকটে বেশি দামে সার কিনতে হচ্ছে, এটা খুবই দুঃখজনক।
সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক বলেন, এখন চলার মতো সার রয়েছে, তারপরও মজুত কম বলে সংকট তৈরি হচ্ছে। কৃত্রিম সংকটও করছেন অসাধু ডিলার ও ব্যবসায়ীরা। আবার সময় মতো যদি বিদেশ থেকে সার না আসে বড় সংকট হবে, এটা উদ্বেগজনক। এ সময় সারের সংকট হলে উৎপাদনে বড় নেতিবাচক প্রভাব পড়বে। যে কারণে সরকারকে দ্রুত গুরুত্ব সহকারে ব্যবস্থা নেওয়া উচিত।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘ইরানে মার্কিন হামলায় উপসাগরীয় দেশগুলোর সহায়তার প্রমাণ আছে’ আল ইহসান ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সরাসরি সহযোগিতা করেছে-এমন সুন… ২১ ঘণ্টা আগে ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির ২১ ঘণ্টা আগে কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা! কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা! ২১ ঘণ্টা আগে সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু… ২১ ঘণ্টা আগে প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ… ২১ ঘণ্টা আগে বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা! বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা! ২১ ঘণ্টা আগে পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়… ২১ ঘণ্টা আগে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার ২১ ঘণ্টা আগে অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম… ২১ ঘণ্টা আগে বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে… ২১ ঘণ্টা আগে ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে… ২১ ঘণ্টা আগে ‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’ ‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’ ২১ ঘণ্টা আগে