উদাসীনতায় ফেরত গেল দরিদ্রের ৩১৫ টন চাল
, ২৯শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ তাসি, ১৩৯০ শামসী সন , ২১ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের উদাসীনতা ও তালিকা যাচাইবাছাইয়ে দেরির কারণে খাদ্য কর্মসূচির ৩১৫ মেট্রিক টন চাল ফেরত গেছে। ফলে এ কর্মসূচি থেকে বঞ্চিত হয়েছেন ১০ হাজার ৪৭৫ জন সুবিধাভোগী।
ব্যবসায়ীরা জানান, সুবিধাভোগীরা চাল পেলে স্থানীয় চালের বাজার অনেকটা নিয়ন্ত্রণে থাকতো।
জানা গেছে, উপজেলার প্রায় ২২ হাজার হত-দরিদ্র পরিবার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় রয়েছে। উপজেলা প্রশাসন ৯ ইউপি চেয়ারম্যানকে গত বছরের সেপ্টেম্বর মাসে নতুন সুবিধাভোগীর তালিকা তৈরি করার নির্দেশনা প্রদান করে। এ পর্যন্ত শুধু ১ ইউপি চেয়ারম্যান এ তালিকা প্রদান করতে সক্ষম হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বাকি তালিকা এখন পর্যন্ত যাচাইবাছাই করা হয়নি। ফলে সুবিধাভোগীরা তাদের প্রাপ্য চাল থেকে বঞ্চিত হয়েছেন।
পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন বলেন, আমি আমার ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির জন্য তালিকা প্রণয়ন করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তার ইউনিয়নের অসহায় দরিদ্ররা চাল পাচ্ছেন না।
কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, নানা ঝামেলার কারণে তার ইউনিয়নের পূর্ণাঙ্গ তালিকা জমা দিতে পারেনি। তালিকার তৈরির কাজ চলমান রয়েছে। কয়েকদিনের মধ্যে তালিকা জমা দিয়ে দেবেন।
খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার রেজাউল আলম স্বপন বলেন, তার আওতায় চারশো সুবিধাভোগী রয়েছে। ৩৫০ জনের চাল উত্তোলন করলেও বাকিদের তালিকা তৈরিতে সমস্যা থাকায় তাদের চাল পায়নি। এতে শ্রমিক ও গাড়ি ভাড়া বাবদ খরচ বাড়ায় তার লোকসান গুনতে হচ্ছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুল ইসলাম বলেন, চেয়ারম্যানরা সময় মতো সুবিধাভোগীর তালিকা নির্বাচন করতে না পারায় গত ৪ মাসে বরাদ্দের ৩১৪ মেট্রিক টন চাল ফেরত গেছে। ফলে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলাররা। অপরদিকে সুবিধাভোগীরা সরকারি চাল থেকে বঞ্চিত হচ্ছেন।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দীকি বলেন, চেয়ারম্যানরা তালিকা দিতে না পারায় সুবিধাভোগীদের চাল দেওয়া সম্ভব হয়নি। খুব দ্রুত তালিকা প্রণয়ন করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)