সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট গঠনের নির্দেশ
, ২৯শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ তাসি, ১৩৯০ শামসী সন , ২১ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে স্কাউট দল বা রোভার গঠন করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এ নির্দেশনা দেওয়া হয়।
এর আগে গত ২৫ জানুয়ারি গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৩২তম এশিয়া-প্যাসিফিক ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব জেলা ও উপজেলায় স্কাউট ভবন করার কথা জানান। প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রতির পর গত ১২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) তা ওয়েবসাইটে প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা-
১) দেশের সব জেলা ও উপজেলায় স্কাউট ভবন, প্রশিক্ষণ ভাবন ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে।
২) দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে স্কাউট দল বা রোভার গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।
৩) ছেলেদের পাশাপাশি গার্লস স্কাউট বা মাদ্রাসাগুলোতে স্কাউট যেন গঠন করা হয় সে বিষয়ে কাজ করতে হবে সবাইকে।
৪) প্রতিটি শিক্ষার্থী যেন স্কাউট প্রশিক্ষণ পায়।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘আমি চাই শুধু বাছা বাছা কয়েক জন না, আমাদের প্রত্যেক শিক্ষার্থী; প্রাইমারি স্কুল থেকে শুরু করে যে পর্যন্ত স্কাউট করা যায়। এখন যদিও আমাদের ২২ লাখ সদস্য আছে কিন্তু ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ স্কাউট করা হবে। আমার লক্ষ্যটা হবে প্রতিটি শিক্ষার্থী যেন স্কাউট প্রশিক্ষণ পায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)