উত্তর ভারতে ভারী বৃষ্টি, দিল্লিতে বন্যা ও যানজট, রেড অ্যালার্ট জারি
, ১৫ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
ভারতের রাজধানী দিল্লিতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে ভারী বৃষ্টির জেরে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) সারাদিনের জন্য রেড অ্যালার্ট জারি করেছে। এছাড়া উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে বর্ষা জোরদার হওয়ায় হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। উত্তরাখ-েও ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
ভারী বৃষ্টিপাতের ফলে দিল্লি-এনসিআরের বিভিন্ন স্থানে যেমন: গাজিয়াবাদ ও গুরগাঁওয়ে পানিবদ্ধতা সৃষ্টি হয়। যার ফলে তীব্র যানজট হয়। আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, দিল্লিতে ১৭ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে।
এছাড়া উত্তর প্রদেশের বেশ কিছু জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
ভারী বৃষ্টি, পানিবদ্ধতা ও আরও বৃষ্টির পূর্বাভাসের কারণে লখনউ জেলা প্রশাসন গতকাল বৃহস্পতিবার সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে। লখনৌতে প্রবল বৃষ্টিতে শহরের অনেক এলাকা ডুবে গেছে।
হিমাচল প্রদেশের কিছু জেলায় হলুদ সতর্কতা সতর্কতা ১৯ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
উত্তরাখ-েও কমলা সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় ১৪-১৭ আগস্টের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপের প্রভাবে দক্ষিণ তেলেঙ্গানায় ভারী থেকে অতিভারী বৃষ্টি রেকর্ড হয়েছে। কেন্দ্রীয়, পশ্চিম ও উত্তর তেলেঙ্গানার বিভিন্ন জেলায় বিশেষ করে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)