উত্তর-পূর্ব ভারতে শঙ্কা : সশস্ত্র আন্দোলনে ফেরার হুমকি নাগাদের
আল ইহসান ডেস্ক:
মণিপুরের পর উত্তরপূর্বে ফের আশঙ্কার মেঘ! নাগা সশস্ত্র গোষ্ঠী এনএসসিএন (আইএম) ২৭ বছরের শান্তিচুক্তি ভেঙে ‘ভারতের বিরুদ্ধে হিংসাত্মক প্রতিরোধ’ গড়ে তোলার হুমকি দিলো। ১৯৯৭-এর শান্তিচুক্তির পর ২০১৫ সালে আরো এক চুক্তি হয়েছিল। যদিও সম্প্রতি এক বিবৃতিতে এনএসসিএন জানিয়েছে, তৃতীয় পক্ষের উপস্থিতিতে নাগাদের জন্য পৃথক পতাকা এবং সংবিধানের দাবিতে আলোচনা চায় তারা। এইসাথে সরকারে বিরুদ্ধে বেশকিছু অভিযোগ জানিয়েছে তারা।
বিবৃতিতে পুরোদস্তুর হুঁশিয়ারির সুরে এনএসসিএন লিখেছে, তাদের সাথে যে চুক্তি (২০১৫) রয়েছে, ভারত এবং ভারতের নেতৃত্ব তাকে সম্মান করছে না। সহিংস সংঘাত ছড়ালে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। পাশাপাশি যেভাবেই হোক নাগাদের ইতিহাস, সার্বভৌমত্ব, স্বাধীনতা, এলাকা, পতাকা এবং সংবিধানকে রক্ষা করা হবে বলে জানিয়েছে তারা। এর জন্য যেকোনো পর্যায়ে তারা যেতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠন।
বহু প্রাণহানির পর ১৯৯৭ সালে সংঘর্ষবিরতি চুক্তিতে সই করেছিল নাগাদের সশস্ত্র গ্রুপ। শেষে মোদি সরকারের আমলে নাগাদের দাবিগুলি নিয়ে আলোচনার সাপেক্ষে আরও একটি চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) হয়। উল্লেখ্য, এনএসসিএন-এর প্রধান লক্ষ্য বৃহত্তম নাগাল্যান্ড গঠন। যার মধ্যে রয়েছে আসাম, মণিপুর ও অরুণাচল প্রদেশের নাগা অধ্যুষিত অঞ্চলগুলোও রয়েছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।