উত্তর কোরিয়ায় ‘ক্ষেপণাস্ত্র শিল্প দিবস’!
আল ইহসান ডেস্ক:
গত বছর সফলভাবে আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হোয়াসং-১৭ এর পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনাকে স্মরণীয় করে রাখতে দিনটিতে নতুন করে বার্ষিক ছুটির ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং। গতকাল ইয়াওমুল আহাদ রোববার (৫ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, ২০২২ সালের ১৮ নভেম্বর হোয়াসং-১৭ উৎক্ষেপণ করেছিল পিয়ংইয়ং। তাদের বিশ্বাস, আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা সফল হয় ওই দিনটিতে। এই ক্ষেপণাস্ত্রটিকে ‘মনস্টার’ হিসেবে আখ্যা দিয়েছে বিশেষজ্ঞরা।
গতকাল এক প্রতিবেদনে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দিনটিকে স্মরণীয় রাখতে সাধারণ ছুটির জন্য সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রেসিডিয়াম সভায় প্রস্তাব তোলা হয়। পরে ওই সভায় এটি পাস হয়।
কেসিএনএ বলেছে, ‘ক্ষেপণাস্ত্র শিল্প দিবস পালন আমাদের জাতীয় প্রতিরক্ষা উন্নয়নের যাত্রায় একটি বিশেষ ঘটনা চিহ্নিত করে।’ সংবাদ সংস্থাটি আরও বলেছে, ‘এর মাধ্যমে গোটা বিশ্বের কাছে পারমাণবিক শক্তি এবং শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহিমা প্রদর্শন করেছে উত্তর কোরিয়া।’
এএফপি জানিয়েছে, সাধারণ ছুটির দিনগুলোতে শক্তিশালী অস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। আর এ বিষয়টি নজরদারি করে থাকে দক্ষিণ কোরিয়া। গত সপ্তাহে সিউলের গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, সামরিক নজরদারির স্যাটেলাইটের তৃতীয় অভিযানের জন্য পিয়ংইয়ং প্রস্তুতি নিচ্ছে। উৎক্ষেপণের শেষ পর্যায়ে রয়েছে তারা।
পরপর দুবার স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়া। সবশেষ গত আগস্টে তারা ব্যর্থ হয়। এরপরেই তৃতীয়বারের মতো স্যাটেলাইট উৎক্ষেপণের কথা জানিয়েছিল পিয়ংইয়ং কর্তৃপক্ষ। ওই সময় তারা জানিয়েছিল, অক্টোবরেই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। তবে, তা বাস্তবায়ন করতে পারেনি তারা।
অস্ত্র পরীক্ষা নিয়ে জাতিসংঘের একাধিক নিষেধাজ্ঞায় রয়েছে পিয়ংইয়ং। এরপরেও অস্ত্রের পরীক্ষা কমায়নি তারা। বরং বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও তাদের মিত্রদের সতর্কতার পরেও চলতি বছরে রেকর্ড সংখ্যাক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।