উত্তপ্ত খাগড়াছড়িতে বিজিবি মোতায়েন, ১৪৪ ধারা জারি
উত্তপ্ত খাগড়াছড়িতে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির সদস্যরা অবস্থান নিয়েছেন।
গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তার শরীফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় খাগড়াছড়ি পৌরসভাসহ সদর উপজেলা এবং গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
এদিকে এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডাকা অবরোধকে কেন্দ্র করে খাগড়াছড়ি সদর উপজেলা-নারাইখাইয়া এলাকায় উপজাতি পাহাড়িরা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। পাহাড়ি উপজাতিরা উদ্দেশ্যমূলকভাবে সেনাবাহিনীর উপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলাবাহিনী বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।