টেলিকম খাতে বড় সিদ্ধান্ত :
উঠল প্রযুক্তি ব্যবহারে ২ নিষেধাজ্ঞা
, ১২ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১১ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৮ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
ডিডব্লিউডিএম প্রযুক্তির ব্যবহার এবং ট্রান্সমিশন সেবা দিতে পিজিসিবি ও রেলওয়ের নেটওয়ার্ক সম্প্রসারণ সংক্রান্ত টেলিযোগাযোগ খাতের দুটি বিষয়ে নীতিগত বড় পরিবর্তন এনেছে সরকার।
বিটিআরসি সূত্রে জানা গেছে, এনটিটিএন (নেশনওয়াইড টেলিকম ট্রান্সমিশন নেটওয়ার্ক) থেকে লিজ নেওয়া ফাইবারে ডিডব্লিউডিএম যন্ত্রপাতি স্থাপন ও ব্যবহারে আরোপিত আগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে সংশ্লিষ্ট লাইসেন্সধারীরা লিজ নেওয়া ফাইবার অপটিক লাইনে ডিডব্লিউডিএম প্রযুক্তি স্থাপন ও ব্যবহার করতে পারবেন। একইসঙ্গে সরকারি এনটিটিএন লাইসেন্সধারী প্রতিষ্ঠান পিজিসিবি (পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ) ও বাংলাদেশ রেলওয়ের নিজস্ব অবকাঠামোর বাইরে নেটওয়ার্ক সম্প্রসারণে আরোপিত নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছে। তবে, এসব নন-টেলকো প্রতিষ্ঠান যেন প্রতিযোগিতামূলক পরিবেশে কাজ করতে পারে সে লক্ষ্যে তাদের আলাদা সাবসিডিয়ারি গঠনের সুপারিশ করা হয়েছে।
বিষয়টি নিয়ে বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আলম পারভেজ বলেন, উচ্চ ট্রান্সমিশন লাইন ব্যবহার করে এমন কোম্পানিগুলো থেকে লিজ নেওয়ার সুযোগ আগেই ছিল। এক্ষেত্রে ডেনস ওয়েভ লেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং (ডিডব্লিউডিএম)-এর ব্যবহার রহিত করা ছিল। আমরা এখন সেটি তুলে দিচ্ছি। একইসঙ্গে পিজিসিবি (পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ) ও বাংলাদেশ রেলওয়ের নিজস্ব অবকাঠামোর বাইরে নেটওয়ার্ক সম্প্রসারণেও আগে যেসব নিষেধাজ্ঞা ছিল সেগুলোও প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, এমন সিদ্ধান্তের ফলে চার বছর পর আবারও মোবাইল অপারেটরদের হাতে ফিরছে নেটওয়ার্ক মনিটরিংয়ের নিয়ন্ত্রণ। যার মাধ্যমে অপারেটরেরা প্রযুক্তিগত পর্যবেক্ষণ টুল ও নিজস্ব ব্যবস্থাপনায় নেটওয়ার্কের গুণগত মান বিশ্লেষণ ও মনিটরিং করতে পারবেন। আর ডেনস ওয়েভ লেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং (ডিডব্লিউডিএম) ব্যবহারের ফলে মোবাইল অপারেটরেরা কম খরচে নিজেরাই নেটওয়ার্ক পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা করতে পারবেন। শুধু তা-ই নয় বরং এ যন্ত্রের মাধ্যমে ফাইবার নেটওয়ার্কে মুহূর্তেই কোথায় সংযোগ বিঘœ ঘটছে, তা শনাক্ত করা সম্ভব। এতে যেমন গ্রাহকসেবা উন্নত হবে, তেমনি বাড়বে সরকারের রাজস্ব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)