উইঘুরদের চীনে ফেরত পাঠালো থাইল্যান্ড
, ২রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৪ আশির, ১৩৯২ শামসী সন , ৩ মার্চ, ২০২৫ খ্রি:, ১৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ১০ বছর ধরে আটক থাকা উইঘুরদের চীনে ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড। মানবাধিকার সংস্থাগুলো আপত্তি উপেক্ষা করে এরইমধ্যে অন্তত ৪০ জনকে চীনে পাঠিয়েছে দেশটি।
মানবাধিকার গোষ্ঠীগুলো সতর্কবার্তা দিয়ে বলেছে, চীনে এই উইঘুররা নির্যাতনের শিকার হতে পারে। এমনকি, তাদের জীবন বিপন্ন হতে পারে।
তবে, এসব আশঙ্কার তোয়াক্কা না করেই উইঘুরদের ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড।
চীনের বন্দিশালায় ১০ বছর ধরে আটক থাকার পর গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) একটি ফ্লাইটে ওই ৪০ উইঘুরকে চীনের জিনজিয়াং অঞ্চলে পাঠানো হয় বলে ধারণা করা হচ্ছে। ২০১৫ সালের পর এবারই থাইল্যান্ড প্রথম উইঘুরদের চীনে পাঠালো বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
উইঘুররা চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলের একটি মুসলিম জাতিগোষ্ঠী।
তাদের ওপর গণহত্যা চালানো এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আছে চীনের বিরুদ্ধে।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ এই উইঘুরদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশের পর গোপনীয়তা বজায় রেখে থাইল্যান্ড তাদেরকে চীনে ফেরত পাঠিয়েছে।
থাই সরকার জানিয়েছে, তারা ৪০ জন উইঘুরকে চীনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এক দশকের বেশি সময় ধরে আটকে রাখা ঠিক নয়। আর তৃতীয় কোনো দেশও তাদেরকে নিতে এগিয়ে আসেনি। অতীতে তুরস্ক উইঘুরদের আশ্রয় দিয়েছিল।
থাইল্যান্ডে বাদবাকী আরও ৮ উইঘুর আছে। এর মধ্যে ৫ জন আটক থাকার সময়ে অপরাধ করার সাজা হিসাবে জেল খাটছে।
থাইল্যান্ড সরকার আরো জানিয়েছে, প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা সম্প্রতি চীন সফর করার সময় আশ্বাস পেয়েছেন যে, উইঘুরদের ফেরত দেওয়া হলে চীন তাদের দেখভাল করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)