ঈদের পরেই আসছে এনসিপির ‘রাজনৈতিক এজেন্ডা’
নতুন দল এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, আওয়ামী লীগের বিচার এবং জুলাই সনদ প্রকাশ অন্তর্র্বতীকালীন সরকারকেই করতে হবে। জুলাই সনদ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এছাড়া সব দলের কাছে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। কিছু কিছু সুপারিশের সঙ্গে অনেকেই একমত।
মনিরা শারমিন বলেন, সংবিধান সংস্কার তো করতেই হবে। এখন সম্ভব না হলে আমাদের রাজনৈতিক এজেন্ডায় থাকবে। আমরা ঈদের পরই রাজনৈতিক এজেন্ডা প্রকাশ করবো।
মনিরা শারমিন বলেন, দলের সদস্য সংগ্রহ কার্যক্রম শিগগির শুরু হবে। জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হওয়ার সময় অনেকেই পলিটিক্যাল মোটিভেশন নিয়ে যুক্ত হয়েছিলেন। এখন তাদের অনেকেই এনসিপির সঙ্গে যুক্ত হয়ে যাবেন। শিগগির জেলা-উপজেলা পর্যায়ে কমিটি গঠন হবে।
দাবি না মানলে রাজপথে আন্দোলনের ইঙ্গিত দিয়ে এই নেত্রী বলেন, আমরা দাবি-দাওয়া পদ্ধতিগতভাবে আদায় করতে চাইবো। সরকারের কাছে তুলে ধরবো। সেটা না হলে আমরা যেহেতু রাজনৈতিক দল, আমাদের রাজপথে নামতেই হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।