শেখ হাসিনা দেশকে আরেকটি গাজায় পরিণত করেছিলেন -ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বকালীন সময়কার পরিস্থিতির বিবরণ দিতে দিয়ে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা দেশকে আরেকটি গাজায় পরিণত করেছিলেন।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেছিলেন। সাক্ষাৎকারটি গত সোমবার সংবাদমাধ্যমটি প্রকাশ করে।
প্রকাশিত সাক্ষাতকারের ভূমিকায় বলা হয়, দায়িত্ব নেয়ার সময়কার বাংলাদেশের অবস্থা তুলে ধরে ইউনূস বলেন, শেখ হাসিনা যে ক্ষতি করে গেছেন, তা ছিল অভূতপূর্ব ও অপূরণীয়। তখন দেশ ছিল সম্পূর্ণরূপে বিধ্বস্ত। এ যেন ছিল আরেকটি গাজা। অবশ্য এখানে ভবন ধ্বংস করা হয়নি। ধ্বংস করা হয়েছে সবধরনের প্রতিষ্ঠান, নীতি, মানুষ ও আন্তর্জাতিক সম্পর্ক।
ড. ইউনূস হাসিনার শাসনের পরিণতি হিসেবে দেশের দুর্দশাগুলোকে উপস্থাপন করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, হাসিনার শাসনামলে কোনো সরকার ছিল না। সেটা ছিল দস্যু পরিবার। বসের নির্দেশে সব করা হতো। তাদের নীতি ছিল- কেউ সমস্যা তৈরি করছে? তাদের উধাও করে দাও।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।