ইয়েমেনে সৌদি আরব নেতৃত্বাধীন জোটের হামলা
, ২০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৬ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সংঘাত বিস্তার রোধে ইয়েমেনে ‘সীমিত প্রাক-প্রতিরোধমূলক হামলা’ চালিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট।
গত বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায় সৌদি নেতৃত্বাধীন জোট।
গত মাসে বিচ্ছিন্নতাবাদীরা সৌদি আরবের সীমান্তবর্তী হাদরামাউত প্রদেশের বড় অংশসহ ইয়েমেনের একটি বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় এবং সৌদি সমর্থিত সরকারি বাহিনীকে সেখান থেকে বিতাড়িত করে।
তবে গত সপ্তাহে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা ও স্থলভাগে পাল্টা অভিযানে তারা পিছু হটতে বাধ্য হয়।
গত বুধবার সৌদি নেতৃত্বাধীন জোটটি জানায়, বিচ্ছিন্নতাবাদী নেতা আইদারোস আল-জুবাইদির মাধ্যমে সংঘাত আরো বৃদ্ধি পাওয়ায় এবং তা আল-ধালে গভর্নরেট পর্যন্ত ছড়িয়ে পড়ানো ঠেকাতেই, নতুন করে এই সব হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘নিরাপত্তা জোরদার ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা ইয়েমেনি সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কাজ করছি।’
সৌদি আরব ও আরব আমিরাত উভয়ই ধনী তেল উৎপাদনকারী প্রতিবেশী দেশ।
দেশ দু’টি দীর্ঘদিন ধরে ইয়েমেনের দক্ষিণভিত্তিক দুর্বল ও ভঙ্গুর সরকারের ভিন্ন ভিন্ন পক্ষকে সমর্থন দিয়ে আসছে।
এর আগে তারা একসাথে সৌদি নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে হুথিদের বিরুদ্ধে অভিযান চালায়। হুথিরা ২০১৪ সালে সরকার উৎখাত করে দেশের উত্তরাঞ্চলের বড় অংশ দখল করে নেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন হামলায় নিহত ৩৫; বাহরাইন-কুয়েতে পাল্টা হামলা ইরানের
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ইসরায়েল-মার্কিন ও আর্জেন্টিনার বিরোধিতা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাঁকড়া মসজিদে জুমার নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফিলিস্তিনি কারাগারের চারপাশে কুমির ছাড়ার প্রকল্প সন্ত্রাসী ইসরায়েলের
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাডার ও হেলিকপ্টার ধ্বংস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কানাডায় ভয়াবহ দাবানল, ধোঁয়ায় ঢাকলো যুক্তরাষ্ট্রের আকাশ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসরায়েলের পরিকল্পিত সন্ত্রাসবাদে ইইউ অংশীদার’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খাইবার শেকান বের করলো ইরান, জর্ডান-বাহরাইনে হামলা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সউদী ও কুয়েতের কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি মার্কিন যুক্তরাষ্ট্রের
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতীয় নাবিকদের হরমুজ প্রণালিতে প্রবেশে কঠোর নির্দেশনা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের নিচে আস্ত অস্ত্রাগার: অপরাজেয় শক্তির পথে পাক নৌবাহিনী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র মক্কা শরীফে দুর্লভ কুরআন শরীফের পান্ডুলিপি প্রদর্শনী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)