সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

ইয়েমেনে মার্কিন হামলা: বেসামরিক রক্তক্ষয় ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, রাত ১২:০৬ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৮:০৫
আল ইহসান ডেস্ক:
অতি সম্প্রতি ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্রে মার্কিন বাহিনীর বিমান হামলায় অন্তত ৬৮ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন।
গত সোমবার হুথি-নিয়ন্ত্রিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটির তত্ত্বাবধানে থাকা ১১৫ জন অভিবাসীর আশ্রয়কেন্দ্রটি গত রোববার রাতে সরাসরি মার্কিন বিমানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
হুথি মুজাহিদরা একে ‘সম্পূর্ণ যুদ্ধাপরাধ’ বলে আখ্যায়িত করেছেন।
একই দিনে ইয়েমেনের বিচার ও মানবাধিকার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন আগ্রাসনে দেশটিতে এখন পর্যন্ত ১৩ শতাধিক বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
তবে এই বিবৃতিতে গত সোমবার ভোরে ইয়েমেনের উত্তরাঞ্চলের সাদা শহরে আফ্রিকান অভিবাসীদের ওপর চালানো সাম্প্রতিক হত্যাযজ্ঞের কথা উল্লেখ করা হয়নি, যেখানে ১১৫ জন হতাহত হয়েছেন।
ইয়েমেনি মন্ত্রণালয়ের দাবি, মার্কিন বাহিনীর হামলায় শুধু সাধারণ মানুষের প্রাণহানিই নয়, দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।
ইয়েমেনের সানা, হোদাইদা ও সাদা প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে এই হামলা ‘আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির সরাসরি লঙ্ঘন’ বলেও অভিযোগ তুলেছে ইয়েমেনি কর্তৃপক্ষ।
হুথি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল-মাসিরা জানিয়েছে, এখনো বিস্ফোরিত হয়নি এমন মার্কিন ক্ষেপণাস্ত্র উদ্ধার ও নিষ্ক্রিয় করার কাজ চলছে।
মার্কিন সন্ত্রাসী ট্রাম্প গত মাসে ইয়েমেনে ‘নির্ণায়ক এবং শক্তিশালী সামরিক পদক্ষেপ’ নেওয়ার ঘোষণা দিয়েছিলো এবং পরে হুথিদের ‘সম্পূর্ণ ধ্বংসের’ হুমকিও দিয়েছিলো। তারই ধারাবাহিকতায় গত মার্চ থেকে মার্কিন বাহিনী ইয়েমেনে ১,২০০-রও বেশি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুথি। যার বেশিরভাগই বেসামরিক এলাকাকে লক্ষ্য করে চালানো হয়েছে।
মূলত গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হুথিদের সমুদ্রপথে হামলার পরিপ্রেক্ষিতে শুরু হওয়া মার্কিন সামরিক অভিযানের ফলে ইয়েমেন নতুন করে মানবিক সংকটের মুখে পড়েছে।
ইয়েমেনি মন্ত্রণালয়গুলো এই হামলাগুলোকে ‘মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করে দায়ীদের আন্তর্জাতিক বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
আল-মায়াদিন বলেছে, ইয়েমেনে মার্কিন সামরিক আক্রমণ এখন আর কেবল সামরিক গোষ্ঠীগুলোর বিরুদ্ধেই নয়; বরং সাধারণ বেসামরিক নাগরিক, নারী ও শিশুর জীবন ও জীবিকাকে সরাসরি বিপর্যস্ত করে তুলছে।
দেশটির বিভিন্ন অঞ্চলে মার্কিন যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ চলছে, যাতে নারী ও শিশুসহ অনেক বেসামরিক মানুষ হতাহত হচ্ছেন।
গত ২৭ এপ্রিল আল-মায়াদিনের প্রতিবেদনে বলা হয়, বানি আল-হারিথ জেলার থাকবান এলাকায় মার্কিন বিমান হামলায় অন্তত ৮ জন ইয়েমেনি নাগরিক নিহত হন। যাদের মধ্যে নারী ও শিশুরাও ছিলেন।
এর একদিন আগে, ২৬ এপ্রিল মার্কিন বাহিনী কামারান দ্বীপ ও রাস ইসা তেলবন্দরসহ (যেটি পশ্চিম ইয়েমেনের লোহিত সাগরের উপকূলে হোদাইদা প্রদেশের আল-সালিফ জেলায় অবস্থিত) বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালায়।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্লিপ্ততা চলমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্ব কি এবার এগিয়ে আসবে, নাকি ইয়েমেন আরও একটি ‘অদৃশ্য যুদ্ধক্ষেত্রে’ পরিণত হবে?

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ১ দিন আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ১ দিন আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ১ দিন আগে ২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন… ১ দিন আগে গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন… ১ দিন আগে জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ… ১ দিন আগে বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ৩ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ৩ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ৩ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ৩ দিন আগে এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার ৩ দিন আগে জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ… ৩ দিন আগে