ইয়েমেনের সমুদ্রবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ৩৮
ইয়েমেনের একটি সমুদ্রবন্দরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে স্বাস্থ্যকর্মীসহ অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক।
গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে লোহিত সাগরের রাসা ইসা বন্দরে এ হামলা চালায় মার্কিন বাহিনী। খবর বিবিসি ও আল জাজিরার।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইয়েমেনে হুথিদের একটি জ্বালানি টার্মিনালে হামলা চালিয়েছে। হুথিদের প্রতি বাইরের সরবরাহ ও অর্থায়ন বন্ধে হামলাটি চালানো হয়েছে।
এক মাস আগে হুথিদের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। এরই ধারাবাহিকতায় নতুন করে এই ঘটনাটি ঘটলো।
ইয়েমেনে সৌদি আরব ও পশ্চিমা সমর্থনপুষ্ট সরকারের বিরুদ্ধবাদী হুথিদের ঠেকাতে বহু বছর ধরে আক্রমণ শানাচ্ছে ওয়াশিংটন, রিয়াদ ও তাদের মিত্ররা।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।