ইয়েমেনের নৌ-সীমায় জাহাজ প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা দিল হুথি
, ২৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ আশির, ১৩৯১ শামসী সন , ০৯ মার্চ, ২০২৪ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ইয়েমেনের নৌ-সীমায় কোনো জাহাজ প্রবেশের আগে দেশটির হুথি নিয়ন্ত্রিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। গত সোমবার হুথি টেলিযোগাযোগমন্ত্রী মিসফার আল-নুমাইর এমন নির্দেশনার কথা জানিয়েছেন।
ফিলিস্তিনের গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের হামলা শুরুর পর গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এডেন উপসাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান-সমর্থিত হুথিরা। গাজায় দখলদার সন্ত্রাসী ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেই এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা।
হুথিদের প্রায় প্রতিদিনের এই হামলার ফলে বাণিজ্যিক জাহাজগুলোকে এখন আফ্রিকার দক্ষিণাঞ্চল ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে তাদের বাড়তি ব্যয় হচ্ছে। একই সঙ্গে দখলদার সন্ত্রাসী ইসরায়েল-হামাস যুদ্ধ মধ্যপ্রাচ্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হুথিদের হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও বসে নেই। তারা মুজাহিদ সশস্ত্র গোষ্ঠীটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাচ্ছে। দেশ দুটি হুথি মুজাহিদদের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
হুথি মুজাহিদদের দ্বারা পরিচালিত আল মাসিরাহ চ্যানেলে মন্ত্রী মিসফার আল-নুমাইর বলেন, ‘ইয়েমেনের নৌ-সীমায় প্রবেশে জাহাজগুলোর অনুমতি দেওয়ার ব্যাপারে সহায়তার করতে আমরা প্রস্তুত। ইয়েমেনের নৌবাহিনীর সহায়তায় জাহাজগুলোকে শনাক্ত করা হবে। আমরা নিশ্চয়তা দিচ্ছি, অনুমতি নিলে জাহাজগুলোকে নিরাপত্তা নিয়ে উদ্বেগে থাকতে হবে না।’
২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা থেকে সরকারকে উৎখাত করেন হুথি মুজাহিদরা। এর জেরে দেশটিতে শুরু হয় সংঘাত। ক্ষমতাচ্যুত সরকারকে ফিরিয়ে আনতে পরের বছরেই দেশটিতে অভিযান চালায় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












