মণিপুরের পরে উত্তপ্ত হচ্ছে নাগাল্যান্ড
আল ইহসান ডেস্ক:

উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যের পরে এবার রাজনৈতিক উত্তেজনা বাড়ছে নাগাল্যান্ডে। গতকাল জুমুয়াবার ‘জনসাধারণের জন্য জরুরি অবস্থা’র ডাক দিয়েছিলো ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন (ইএনপিও) নামে পূর্ব নাগাল্যান্ডের একটি সংগঠন। একই সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারণা এবং তা বর্জনের ঘোষণাও দিয়েছে তারা।
২০২৩ সালের নির্বাচনের আগে পূর্ব নাগাল্যান্ডের ছয় জেলা নিয়ে পৃথক স্বশাসিত অঞ্চল গঠনের দাবি জানিয়েছিল ইএনপিও। কিন্তু এই দাবিকে কেন্দ্র সরকার মেনে নেয়নি। আর এই মেনে না নেওয়ার প্রতিবাদেই সংগঠনটি এই ঘোষণা দেয়। গতকাল পূর্ব নাগাল্যান্ডের ছয় জেলায় ধর্মঘট পালিত হয়। প্রধানত সাতটি নাগা গোষ্ঠী এই জেলাগুলোতে থাকে।
নাগাল্যান্ডের নাগরিক সমাজের একাংশ অবশ্য মনে করছে, স্বশাসিত পৃথক অঞ্চলের দাবির আন্দোলন হলো বৃহত্তর নাগা ঐক্যকে দুর্বল করার লক্ষ্যে কেন্দ্র সরকারের একটি পরিকল্পনা।
২০১০ সাল থেকে ইএনপিও বর্তমানে নাগাল্যান্ডকে ভেঙে ফ্রন্টিয়ার নাগাল্যান্ড নামে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন শুরু করে। তাদের বক্তব্য পূর্ব নাগাল্যান্ডের ছয় জেলায় (মোন, লংলেং, থেনস্যাং, নকলেক, শামাটোর ও কিপিরে) নাগাল্যান্ডের সার্বিক উন্নয়ন পৌঁছায়নি। সেই কারণেই পৃথক স্বশাসিত অঞ্চল বা কার্যত রাজ্যেরই দাবি তোলে ইএনপিও। ২০২৩ সালে নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচনের আগেও এবারের মতোই নির্বাচন বর্জনের ডাক দিয়েছিল ইএনপিও।
সে সময় দু’ভাবে কেন্দ্র সরকার পরিস্থিতি সামাল দেয়। এক. কেন্দ্র সরকারের উত্তর-পূর্ব উপদেষ্টা এ কে মিশ্রর নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা একটি বিকল্প ব্যবস্থার জন্য আলোচনা করেছিলো, যার লক্ষ্য ছিল অঞ্চলের জন্য স্বায়ত্তশাসন। দুই. বিজেপি সরকার পূর্ব নাগাল্যান্ডের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ওপর জোর দিয়ে তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। সেই ইশতেহারে পূর্ব নাগাল্যান্ডের জন্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজের ঘোষণাও করেছিলো বিজেপি। কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার ছয় মাসেও রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো উন্নয়নই হয়নি এবং প্রশাসনিক স্তরে তারা কোনো সুবিধা পায়নি বলে দাবি ইএনপিওর।
কেন্দ্র সরকারের নাগা ঐক্য ভাঙার পরিকল্পনা:
এই আন্দোলনের বিরোধী হলো নাগাল্যান্ডের বিভিন্ন জনগোষ্ঠীর নেতৃত্ব প্রদানকারী রাজনৈতিক এবং বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনএসসিএন-আইএম (ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড-আইজ্যাক মুইভা)। বৃহত্তর এনএসসিএনের নাগরিক সমাজের দুই প্রতিনিধি বলেছে, ইএনপিওর পৃথক রাজ্যের আন্দোলনের নানান দিক রয়েছে। তবে দুই বিশ্লেষকের কেউই নিজের নাম দিতে চায়নি। তাদের বক্তব্য, পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত এবং এই সময়ে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎকার দিয়ে তারা বিপদে পড়তে চায় না।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।