ইয়াহিয়া সিনওয়ার: যাকে ধরার জন্য ইসরায়েলের এত আয়োজন
ইসরায়েলের মাটিতে হামাসের হামলার সপ্তাহ পেরোতে না পেরোতেই ইয়াহিয়া সিনওয়ারের নামটি চাউর হয়ে যায়। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এই সিনওয়ারের নেতৃত্বেই হামাস এযাবৎকালের সবচেয়ে বড় হামলার ঘটনাটি ঘটিয়েছে। ৭ অক্টোবরের ওই হামলায় প্রায় ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছে।
হামাসের হামলার জের ধরে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমাবর্ষণ করছে ইসরায়েল। এখানেই থেমে নেই ইসরায়েলের অভিযান। দেশটির পদাতিক সেনারা এবার স্থল অভিযানের জন্য গাজায় প্রবেশের প্রস্তুতি নিয়েছে। এই বাহিনীর এক মুখপাত্র ঘোষণা করেছে ইয়াহিয়া সিনওয়ার ও তার সঙ্গীদের খুঁজে বের করতেই স্থল অভিযান পরিচালনা করা হবে।
২৪ বছর ছিলেন ইসরায়েলের কারাগারে:
বর্তমানে ৬১ বছর বয়সী ইয়াহিয়া সিনওয়ারের ২৪ বছরই কেটেছে ইসরায়েলের কারাগারে। বিধ্বংসী কার্যকলাপের অভিযোগে ১৯৮২ সালে মাত্র ২০ বছর বয়সে তিনি প্রথমবারের মতো গ্রেপ্তারের শিকার হয়েছিলেন। পরবর্তী বছরগুলোতে ফিলিস্তিনি মুভমেন্টে ইসরায়েলি গোয়েন্দাদের প্রতিহত করার জন্য সালাহ শেহাদির সঙ্গে এক হয়ে একটি ইউনিট গঠন করেন তিনি। ২০০২ সালে হামাসের সামরিক শাখার প্রধান থাকা অবস্থায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন শেহাদি।
১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠিত হলে এর সঙ্গে একীভূত হয়ে যায় শেহাদি ও সিনওয়ারের গঠিত ওই ইউনিট। ১৯৮৮ সালে দুই ইসরায়েলি সেনাকে হত্যা ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে চার ফিলিস্তিনিকে হত্যার অভিযোগে সিনওয়ারকে গ্রেপ্তার করা হয়। এরপর বহু বছর ধরে ইসরায়েলের কারাগারে ছিলেন তিনি।
ইসরায়েলের কারাগার থেকে মুক্তি:
২০০৬ সালে একটি সুড়ঙ্গ ব্যবহার করে ইসরায়েলের ভেতরে প্রবেশ করে হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল-কাসেম ব্রিগেডের কিছু যোদ্ধা। তারা ইসরায়েলি আর্মির একটি চেকপোস্টে হামলা চালান এবং দুই সেনাকে হত্যা করেন। এ ঘটনায় আহত হয় আরও বেশ কয়েকজন সৈনিক।
সেই হামলার সময় গিলাদ শালিত নামে এক ইসরায়েলি সেনাকেও বন্দী করে নিয়ে আসেন হামাস যোদ্ধারা। এই গিলাদ শালিত প্রায় পাঁচ বছর হামাসের আস্তানায় বন্দী ছিলেন। পরে একটি বন্দী বিনিময় চুক্তির আওতায় তাকে ২০১১ সালে মুক্তি দেওয়া হয়।
গিলাদ শালিতের মুক্তির বিনিময়ে ইসরায়েল ১ হাজার ২৭ জন ফিলিস্তিনি ও আরব বন্দীকে ছেড়ে দেয়। ইসরায়েলের কাছ থেকে মুক্ত হওয়া এসব বন্দীর একজন ছিলেন সিনওয়ার। ২২ বছরের বন্দী জীবন শেষে গাজায় ফিরে আসেন তিনি।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।