ইসলামাবাদে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ পালিত
পাকিস্তানের ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ পালন করেছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারী এতে অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বিবৃতি পাঠ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপহাইকমিশনার আমিনুল ইসলাম খাঁন দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
এসময় সকলকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র ও আইনের শাসনের ধারায় বৈষম্যমুক্ত উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়ে হাইকমিশনার তার বক্তব্য শেষ করেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।