মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৮.৭
মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা। তাপমাত্রার পারদ নেমেছে ৮ ডিগ্রিতে। ভোরে ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। উত্তরের হিমেল হাওয়া কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ৮৫ ভাগ। তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।