ইসরায়েলি হামলায় হুথির সামরিক প্রধান নিহত
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনে হুথি সামরিক প্রধান মুহাম্মদ আবদ করিম আল-ঘামারি নিহত হয়েছেন। এই ঘটনায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবার বেড়ে গেছে, বিশেষ করে সন্ত্রাসী ইসরায়েল ও হুথিদের মধ্যে উত্তপ্ত সম্পর্কের মধ্যে। হুথিরা এই হত্যার পেছনে সরাসরি সন্ত্রাসী ইসরায়েলের দায় স্বীকার করেনি, তবে দখলদার ইসরায়েলের সঙ্গে তাদের যুদ্ধ এখনো চলমান রয়েছে বলে উল্লেখ করেছে।
গত বৃহস্পতিবার হুথিরা জানিয়েছে, তাদের চিফ অব স্টাফ আল-ঘামারি দায়িত্ব পালনরত অবস্থায় নিহত হয়েছেন। হুথিরা ইঙ্গিত দিয়েছে, সন্ত্রাসী ইসরায়েলকে তাদের করা অপরাধের জন্য শাস্তি পেতে হবে। এই হত্যার ঘটনা পূর্বের ইসরায়েলি হামলার সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে।
গত আগস্টে ইয়েমেনের রাজধানী সানায় হুথি নিয়ন্ত্রিত এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হুথিদের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী নিহত হন। তখন সন্ত্রাসী ইসরায়েল জানিয়েছিলো, হামলার লক্ষ্য ছিলো হুথিদের চিফ অব স্টাফ আল-ঘামারি, প্রতিরক্ষামন্ত্রী এবং অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তারা। তথ্যসূত্র: রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, এএফপি।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।