রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
বিবিসির প্রতিবেদন:

ইসরায়েলি সেনাদের বর্ণনায় গাজায় গণহত্যা-যুদ্ধাপরাধ

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, রাত ১২:০৫
আল ইহসান ডেস্ক:
ইচ্ছাকৃতভাবে বেসামরিক জনগণের ওপর হামলা, শিশুদের হত্যা করা, ফিলিস্তিনিদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, সম্পদ চুরি করাসহ ইসরায়েলি সেনাদের বিভিন্ন যুদ্ধাপরাধের ভয়াবহ বর্ণনা উঠে এসেছে বিবিসির এক প্রতিবেদনে।
গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান গণহত্যায় অংশ নেওয়া ইসরায়েলি সেনাদের একটি অংশ যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা দেখে ও যুদ্ধাপরাধের বর্ণনা দিয়ে গাজায় যেতে অস্বীকৃতি জানিয়েছে। এসব সেনার বর্ণনায় উঠে এসেছে গাজায় ১৪ মাস ধরে চলা ইসরায়েলি গণহত্যা ও যুদ্ধাপরাধের ভয়াবহতা।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর যুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসরায়েলি যুবক ইউভাল গ্রিন। আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একজন রিজার্ভ মেডিক ছিলো সে।
হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের মুক্ত করাই ছিল তার প্রাথমিক লক্ষ্য। কিন্তু যুদ্ধের ময়দান তার পুরোনো ভাবনায় নাড়া দেয়।
গাজায় সে একদিন দেখে, রাস্তার মাঝে ফিলিস্তিনিদের মরদেহ পড়ে আছে, কামড়ে খাচ্ছে কয়েকটি বিড়াল।
‘এ যেন কেয়ামত নেমে এসেছে। ডানে তাকান, বামে তাকান, ধ্বংসের তা-ব দেখবেন শুধু। আগুনে পুড়ে যাওয়া ভবন, ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত হওয়া ভবন দেখবেন। এটাই গাজার বাস্তবতা,’ বলেছে ইউভাল।
গণহত্যার ডাক
যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন পরই সে ইসরায়েলি বিভিন্ন কর্তৃস্থানীয় ব্যক্তিদের মুখ থেকে গণহত্যার ডাক শুনতে পায়। পার্লামেন্টে দাঁড়িয়ে ডেপুটি স্পিকার গাজা উপত্যকাকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ আহ্বান জানায়।
ইহুদি পাদ্রী এলিয়াহু মালি গাজার ফিলিস্তিনিদের নিয়ে বলেছে, ‘তুমি যদি তাদের হত্যা না করো, তারা তোমাকে হত্যা করবে।’
ইউভাল বলেছে, ‘গাজার পুরো জনসংখ্যাকে হত্যার কথা বলা হচ্ছিল, যেন এটা বইয়ে থাকা কোনো স্বাভাবিক ধারণা। তাদের এসব কথা শুনে সেনারা গাজায় ঢুকেছে। (হামাসের হামলায়) তাদের অনেকের আত্মীয়-স্বজন নিহত হয়েছে, আবার তারা অন্য সেনাদের মৃত্যুর খবরও শুনছে। (যে কারণে গাজায় প্রবেশ করে) তারা অনেক কিছু করেছে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলি সেনাদের দেওয়া পোস্টে অনেক যুদ্ধাপরাধের খবর উঠে এসেছে। আটক করা ফিলিস্তিনি বন্দিদের হেনস্তা, তাদের ঘরবাড়ি ধ্বংস করা, দখলকৃত ঘরবাড়িতে প্রবেশ করে ফিলিস্তিনি নারীদের পোশাক পরে তাদের উপহাস করাসহ অনেক প্রামাণ্যচিত্র অনলাইনে ছড়িয়ে পড়েছে।
ইউভাল বলেছে, ‘আমি এসবের বিরুদ্ধে যতটা সম্ভব কথা বলা চেষ্টা করতাম। কিন্তু বাস্তবতা হচ্ছে, (ইসরায়েলি ক্যাম্পে) মানবতা বিবর্জিত, প্রতিশোধমূলক মানসিকতা বিরাজ করছিল।’
এই পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্মকর্তার একটি আদেশ পালনে অস্বীকৃতি জানায় ইউভাল।
‘তারা একটি বাড়ি পুড়িয়ে দেওয়ার আদেশ দেয়। আমি আমার কমান্ডারকে গিয়ে প্রশ্ন করি, “এটা কেন করতে হবে?” জবাবে কমান্ডার যে কথা বলেছে, সেটা আমাকে সন্তুষ্ট করতে পারেনি। কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া একজনের বাড়ি পোড়াতে রাজি ছিলাম না আমি। তাই আমি না করি এবং সেখান থেকে চলে আসি।’ এটা ছিল গাজায় ইউভালের শেষ দিন।
নির্যাতন মানে বাহাদুরি:
পরগাছা দখলদার ইসরায়েলের ‘আত্মরক্ষার’ চিন্তাধারা থেকে যুদ্ধে যোগ দেওয়া আরেক সেনা নাম প্রকাশ না করার শর্তে বলেছে, ‘(যুদ্ধে যোগ দেওয়ার পর) আমি বুঝতে পারি, ইসরায়েলিদের সুরক্ষার জন্য অভিযান পরিচালিত হচ্ছে না।’
সে জানায়, প্রায়শই সহকর্মীদের গাজায় নিরীহ ফিলিস্তিনিদের নির্যাতন করে সেটা নিয়ে বাহাদুরি করতে শুনেছে সে।
‘তারা খুবই শান্ত কণ্ঠস্বরে (ফিলিস্তিনিদের) নির্যাতন, এমনকি খুন করার বর্ণনা দিত। যেন এটা কিছুই না।’
সে জানায়, ফিলিস্তিনি বন্দিদের চোখ বেঁধে এমনভাবে রাখা হতো যেন তারা নড়াচড়া করতে না পারে। বন্দীদের যে খাবার দেওয়া হতো, সেটা দেখেও হতবাক হয়ে যায় এই ইসরায়েলি সৈনিক। গাজায় প্রথম দফা দায়িত্ব পালন শেষেই সে সিদ্ধান্ত নেয়, আর কখনো সেখানে ফিরবে না।
আরেক সেনা মাইকেল; ক্যামেরা ফুটেজে যুদ্ধের ভয়াবহতা দেখলেও একদিন সশরীরে গাজায় গিয়ে সে ব্যাপক প্রভাবিত হয়।
তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি আসে ২০২৩ সালের ডিসেম্বর মাসে, যখন তিন ইসরায়েলি জিম্মিকে গুলি করে হত্যা করে আইডিএফ। তিনজন বিবস্ত্র পুরুষ, একজন হাতে একটি লাঠিতে (আত্মসমর্পণের প্রতীক হিসেবে) সাদা কাপড় ঝুলিয়ে সেনাদের দিকে এগিয়ে আসছিলো। আইডিএফের দাবি, জিম্মিদের দেখে বিপদ ভেবে গুলি করে বসে এক সেনা। এতে সঙ্গে সঙ্গেই দুজন মারা যায়। অপর জিম্মি আহত অবস্থায় মাটিতে পড়ে ছিলো, তাকে আবার কয়েক রাউন্ড গুলি করে হত্যা করা হয়।
মাইকেল বলেছে, ‘এটা দেখে আমি ভাবি, নৈতিক অবক্ষয়ের কোন স্তরে এসে পৌঁছেছি আমরা, যে এমন ঘটনা ঘটছে। আমি বুঝতে পারি, এমন (মানুষকে গুলি করার) ঘটনা এটাই প্রথম না। ফিলিস্তিনিদের এভাবে মারা হলে সেটা প্রকাশ্যেই আসবে না।’
----------------------------------

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ২১ ঘণ্টা আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ২১ ঘণ্টা আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ২১ ঘণ্টা আগে ২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন… ২১ ঘণ্টা আগে গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন… ২২ ঘণ্টা আগে জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ… ২২ ঘণ্টা আগে বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ২ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ২ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ২ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ২ দিন আগে এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার ২ দিন আগে জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ… ২ দিন আগে