ইসরায়েলি রাজনীতিবিদের ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া
, ২০ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি এক কট্টর ডানপন্থী নেতার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে ওই নেতা অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। সে নেতানিয়াহুর জোট সরকারের অন্যতম শরীক দল ‘ন্যাশনাল রেলিজিয়াস পার্টি-রেলিজিয়াস জাওনিজম’ এর নেতা সিমচা রথম্যান। ওই দলের প্রতিষ্ঠাতা ইসরায়েলি মন্ত্রিসভার অর্থমন্ত্রী বেজালেল স্মৎরিচ।
গত সোমবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
অস্ট্রেলীয় ইহুদী সংগঠন আয়োজিত কয়েকটি অনুষ্ঠানে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের সদস্য রথম্যানের বক্তব্য রাখার কথা ছিলো। ভিসা বাতিলের খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েছে সংগঠনটি। তারা সরকারের এই উদ্যোগকে ‘তীব্র ইহুদিবিদ্বেষ’ বলে অভিহিত করে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানায়, ‘অস্ট্রেলিয়া চায় না তাদের দেশে এমন মানুষ আসুক যাদের উদ্দেশ্য ‘বিভাজন সৃষ্টি’। আপনি যদি ঘৃণা ও বিভাজনের বার্তা ছড়িয়ে দিতে অস্ট্রেলিয়ায় আসতে চান, তাহলে আমরা আপনাকে এখানে দেখতে চাই না’।
সে আরও বলেছে, ‘আমরা এমন একটি অস্ট্রেলিয়া চাই, যেখানে সবাই নিরাপদ থাকবে। সবার মনে নিরাপত্তার অনুভব থাকবে’।
অস্ট্রেলীয় ভিসা নীতি অনুযায়ী, মেয়াদ থাকা ভিসা বাতিলের জেরে আগামী তিন বছর রথম্যান আর অস্ট্রেলিয়া ভ্রমণ করতে পারবে না।
অস্ট্রেলীয় ইহুদি সংগঠনের প্রধান নির্বাহী রবার্ট গ্রেগরি জানায়, রথম্যানের সফরের উদ্দেশ্য ছিলো ‘অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ। দেশটিতে ইহুদিবিদ্বেষের ঢেউ লেগেছে। ’
সামাজিক মাধ্যমে সে পোস্ট করে বলেছে, ‘এই সফরের সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাগুলোর কোনো সম্পর্ক নেই’।
রথম্যানের ভিসা বাতিল হওয়ার বিষয়টিকে গ্রেগরি ‘তীব্র ইহুদিবিদ্বেষী পদক্ষেপ’ বলে অভিহিত করে। সে অভিযোগ করে, অস্ট্রেলিয়ার সরকার ‘অন্ধের মতো’ ইহুদি সম্প্রদায় ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
উল্লেখ্য, আগামী মাসে অস্ট্রেলিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা করছে। এই পদক্ষেপকে রথম্যান “গুরুতর ভুল এবং হামাস ও সন্ত্রাসবাদের জন্য বিশাল পুরস্কার” হিসেবে আখ্যা দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)