ইসরায়েলি নির্যাতনের প্রতিবাদে ফিলিস্তিনি বন্দিদের অনশন
ইসরায়েলে বন্দি শত শত ফিলিস্তিনি অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। স্থানীয় সময় গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ইসরায়েলের সব কারাগারের প্রায় এক হাজার বন্দি অনশন শুরু করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফিলিস্তিনি প্রিজনার্স প্রেস অফিসের পরিচালক আহমেদ আল কুদরা। তিনি জানান, ইসরায়েলি কারা প্রশাসনের আগ্রাসনের প্রতিবাদে অনশন শুরু করেছে।
বন্দিদের সমর্থন করতে সংঘবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসতে অধিকৃত পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন কুদরা।
মানবাধিকার সংস্থাগুলোর একটি আলাদা যৌথ বিবৃতি অনুসারে, দক্ষিণ ইসরায়েলের নেগেভ কারাগারে অভিযান চালিয়ে বন্দিদের অন্য এলাকায় স্থানান্তর করার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে, ইসরায়েলি কারাগারে অন্তত ৫ হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তাদের মধ্যে অন্তত ১২০০ জনকে অভিযোগ বা বিচার ছাড়াই বন্দি রাখা হয়েছে।
ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিরা বছরের পর বছর ধরে উন্নত জীবনযাপনের পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য আটকের অবসানের দাবিতে বিক্ষোভ করে আসছে।
গত ১৫ মাসে অধিকৃত পশ্চিম তীরে সহিংসতার মধ্যে ক্রমবর্ধমান ইসরায়েলি অভিযান, ফিলিস্তিনি গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের তা-বের মধ্যেই অনশন কর্মসূচিটি আসে। জাতিসংঘের একটি সমীক্ষায় দেখা গেছে, জানুয়ারি থেকে সংঘর্ষে কমপক্ষে ১৯৬ ফিলিস্তিনি এবং ২৪ জন ইসরায়েলে নিহত হয়েছে।
১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর লাখ লাখ ফিলিস্তিনিকে সামরিক শাসনের অধীনে নিয়ে নেয় ইসরায়েল। শুধু তাই নয়, ইসরায়েলিরা সেখানে বসতি নির্মাণ অব্যাহত রাখে। ইসরায়েলের এমন আচরনের নিন্দা জানাচ্ছে বেশিরভাগ দেশ।
পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেম নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা ২০১৪ সালে ভেঙে পড়লে, তা পুনরায় শুরুর আর কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
আরও পড়ুন
সব ›
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।