জ্বলন্ত পবিত্র কুরআন শরীফ উনার আগুন নেভাতে গিয়ে আটক হলেন সুইডিশ নারী
সুইডেনের একজন সিরিয়াল পবিত্র কুরআন শরীফ অবমাননাকারী এবার স্টকহোমস্থ ইরান দূতাবাসের সামনে পবিত্র কুরআন শরীফ উনার একটি কপিতে আগুন দিয়েছে। এ সময় একজন নারী পবিত্র কুরআন শরীফ অবমাননার কাজে বাধা দিতে গেলে সুইডিশ পুলিশ তাকে আটক করেছে। সুইডিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটিতে আশ্রয় গ্রহণকারী ইরাকি শরণার্থী সালওয়ান মোমিকা গত জুমুয়াবার পুলিশি পাহারায় পবিত্র কুরআন শরীফ উনার আগুন ধরিয়ে দেয়। এ সময় সে ইসলাম, মুসলমান ও পবিত্র কুরআন শরীফ উনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এ দৃশ্য দেখতে সেখানে সাংবাদিকসহ বহু মানুষ সমবেত হয়। এ সময় একজন নারী পবিত্র কুরআন শরীফ উনার অবমাননার কাজে হস্তক্ষেপ করেন এবং আগুন নিভিয়ে পবিত্র কুরআন শরীফ উনার জ্বলন্ত কপিটিকে উদ্ধার করার চেষ্টা চালান। পুলিশ এতক্ষণ পবিত্র কুরআন শরীফ উনার আগুন ধরানোর কাজে বাধা না দিলেও এবার আগুন নেভানোর কাজে বাধা দেয়া ওই নারীকে আটক করে নিয়ে যায়। সুইডেনের গণমাধ্যমে আটক নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। মোমিকা এবং আরেক ইরাকি শরণার্থী সালওয়ান নাজেম গত দুই মাসে স্টকহোম কেন্দ্রীয় মসজিদ ও ইরাক দূতাবাসের সামনে কয়েকবার পবিত্র কুরআন শরীফ উনার অবমাননা করেছে। সুইডেনের ইরান দূতাবাস গত জুমুয়াবারই এক বিবৃতি প্রকাশ করে পবিত্র কুরআন শরীফ উনার অবমাননার তীব্র নিন্দা জানিয়ে এ ধরনের জঘন্য কর্মকা- বন্ধ করতে ব্যবস্থা নেয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।