দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরায়েলি উগ্রপন্থি গোষ্ঠীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা
, ০৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১৬ জুন, ২০২৪ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
সন্ত্রাসবাদী ইসরায়েলের আরেকটি সহিংস উগ্রপন্থি গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জুমুয়াবার (১৪ জুন) তিসাভ নাইন নামের সংগঠনটির বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রশাসন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
গাজায় ত্রাণ পৌঁছাতে বাধা দেয়া এবং ত্রাণসামগ্রী নষ্ট করার অভিযোগে রয়েছে তিসাভ নাইনের বিরুদ্ধে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সংরক্ষিত সেনা এবং ইহুদি বসতি স্থাপনকারীদের সাথে সম্পর্ক রয়েছে দলটির।
নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে সংগঠনটির সম্পদ জব্দ করা হবে। এছাড়া তাদের সঙ্গে মার্কিন নাগরিকদের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকায় মানবিক সংকট যেন আরও খারাপ না হয়ে পড়ে, তা নিশ্চিত করতে এবং দুর্ভিক্ষের ঝুঁকি কমাতে মানবিক সহায়তার ব্যবস্থা করা জরুরি।
সম্প্রতি ইসরায়েলি পুলিশ কমিশনার কোবি শাবতাইকে উদ্ধৃত করে দেশটির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ত্রাণবহরকে সুরক্ষা দেওয়া থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিরত রাখার চেষ্টা করছে জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভির। এর একদিন পরই কিসাভ নাইনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল বাইডেনের প্রশাসন।
কয়েকমাস ধরে গাজায় ত্রাণ সরবরাহে বাধা দিতে রাস্তাঘাট আটকে বিক্ষোভ করছিল ডানপন্থি ইসরায়েলিরা। সম্প্রতি তারা ত্রাণবহরের ওপর হামলাও চালিয়েছে। বিশেষ করে পশ্চিম তীর হয়ে গাজায় ত্রাণ সরবরাহ করতে বাধা দেওয়া হচ্ছে। গত মাসে হেবরন হিলস এলাকায় দুটি ত্রাণবাহী ট্রাকে আগুন দিয়েছে তারা। এ হামলার জন্য তিসাভ নাইনকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)