ইসরায়েলি অবৈধ বসতি সম্পর্কিত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তরাজ্যের বিলিয়ন পাউন্ডের চুক্তি
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ রবি, ১৩৯৪ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলীকৃত পশ্চিম তীরে সন্ত্রাসী ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের সাথে যুক্ত একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তরাজ্য সরকারের বিলিয়ন পাউন্ড মূল্যের পাবলিক-সেক্টর চুক্তি থাকার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
আল জাজিরার এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে এই চিত্র প্রকাশ করা হয়।
প্রতিবেদনে জানানো হয়, অন্তত ১৭টি প্রতিষ্ঠান যারা ফিলিস্তিনের দখলীকৃত ভূখ-ে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি প্রক্রিয়ার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তারা যুক্তরাজ্য সরকারের কাছ থেকে ১২৫টি পাবলিক- সেক্টর চুক্তি হাসিল করেছে। এসব চুক্তির মোট মূল্য প্রায় ২.১২৯ বিলিয়ন পাউন্ড (প্রায় ২.৮৯ বিলিয়ন মার্কিন ডলার)।
আল জাজিরার পর্যালোচনা ও পাবলিক প্রকিউরমেন্ট অ্যানালিস্ট সংস্থা ‘তুসেল’ -এর তথ্যানুযায়ী, মার্কিন প্রযুক্তি ও যোগাযোগ জায়ান্ট মোটোরোলা সলিউশনস -এর মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো একাই ১.৭ বিলিয়ন পাউন্ডের বেশি চুক্তি নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে অন্যতম বড় চুক্তিটি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত, যা পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবার জরুরি যোগাযোগ নেটওয়ার্ক সরবরাহ করে।
তালিকায় চিহ্নিত এসব প্রতিষ্ঠানের মধ্যে আরও রয়েছে জার্মানির হেডেলবার্গ মেটেরিয়ালস, ফ্রান্সের প্রকৌশল গোষ্ঠী ইজিস, স্পেনের ট্রেন প্রস্তুতকারক সিএএফ এবং চীনের ফোসুন গ্রুপ।
পশ্চিম তীরে ফিলিস্তিনি জমিতে পাথর খাদান পরিচালনা, নিরাপত্তা ও নজরদারি প্রযুক্তি সরবরাহ এবং ইসরায়েলি নেটওয়ার্ক প্রসারে এসব প্রতিষ্ঠান যুক্ত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)