যুক্তরাষ্ট্রে আগ্নেয়গিরির গর্জন, ৫০০ ফুট উঁচুতে লাভা
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ রবি, ১৩৯৪ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের অতিসক্রিয় ও ভয়াল আগ্নেয়গিরি কিলাউয়েয়া ফের গর্জে উঠেছে। আগ্নেয়গিরির চূড়ায় অবস্থিত হালিমাউমাউ ক্রেটারে হঠাৎ শুরু হয়েছে উত্তপ্ত তরল লাভার তা-ব। অগ্ন্যুৎপাতের ফলে শূন্যে প্রায় ৫০০ ফুট (১৫০ মিটার) উচ্চতা পর্যন্ত রক্তিম লাভার ফোয়ারা ছেঁটানোর নজিরবিহীন দৃশ্য লক্ষ্য করা গেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং হাওয়াইয়ান ভলকানো অবজারভেটরির (এইচভিও) পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী, এ অগ্ন্যুৎপাতটি কিলাউয়েয়ার বর্তমান প্রক্রিয়ার ৫৪তম লাভা উৎক্ষেপণ পর্ব। ২৫ আগস্ট স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে টানা প্রায় ৯ ঘণ্টা ধরে চলে এ তা-ব। উত্তর মুখ থেকে নির্গত লাভার গতি ও তীব্রতা এতটাই বেশি ছিলো যে, মুহূর্তেই চারপাশ উজ্জ্বল লাল আলোয় ভেসে যায়।
উৎক্ষেপণের তীব্রতায় লাভার সাথে সাথে বিষাক্ত গ্যাস, আগ্নেয় ভস্ম ও ছাইয়ের কু-লী সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭ হাজার ফুট (৫ হাজার ২০০ মিটার) উঁচুতে ছড়িয়ে যায়। উৎক্ষেপণের সর্বোচ্চ পর্যায়ে প্রতি সেকেন্ডে প্রায় ২৬০ কিউবিক গজ (২০০ কিউবিক মিটার) তরল লাভা চারপাশের উপত্যকায় ছড়িয়ে পড়ে।
ভূমিতে থাকা সেন্সর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এলাকার বাতাস উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত হওয়ায় আগ্নেয়গিরির ক্ষতিকর গ্যাস ও উপাদানগুলো হালিমাউমাউ ক্রেটার থেকে দক্ষিণ-পশ্চিম দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাকিস্তানে পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩১
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্ত্রাসী সেনাবাহিনীর ‘জনবল সংকট’ থেকে সৃষ্টি হচ্ছে নানামুখী সংকট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যোদ্ধাদের বীরত্বপূর্ণ আরও একটি সফল অভিযানের ঘটনাচিত্র
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)