দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরাইল সম্পর্কে নেতিবাচক ধারণা বাড়ছে আম্রিকায়
, ১২ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১১ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৮ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণকারী আমেরিকান নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ এক জরিপে দেখা গেছে, বর্তমানে ৫৩ শতাংশ আমেরিকান ইসরাইলের প্রতি ‘অসন্তুষ্ট’ বা ‘নেতিবাচক’ দৃষ্টিভঙ্গি রাখে। ২০২২ সালের মার্চে করা সর্বশেষ অনুরূপ জরিপে এই হার ছিল ৪২ শতাংশ।
পিউ রিপোর্টে বলা হয়েছে, গত তিন বছরে সব বয়সের ডেমোক্র্যাটদের মধ্যেই ইসরাইল সম্পর্কে নেতিবাচক ধারণা বেড়েছে, তবে বয়স্ক ডেমোক্র্যাটদের মধ্যে এই প্রবণতা বেশি। তরুণ ডেমোক্র্যাটদের মধ্যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ৯ পয়েন্ট বেড়েছে, সেখানে বয়স্কদের মধ্যে তা ২৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
অপরদিকে, রিপাবলিকানদের মধ্যেও এই পরিবর্তন তরুণ প্রজন্মের মধ্যেই বেশি। ৫০ বছরের নিচের রিপাবলিকানদের মধ্যে বর্তমানে ৫০ শতাংশ নেতিবাচক এবং ৪৮ শতাংশ ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। অথচ ২০২২ সালে এই অনুপাত ছিল যথাক্রমে ৩৫ ও ৬৩ শতাংশ।
সন্ত্রাসী নেতানিয়াহুর প্রতি মার্কিনিদের আস্থার ক্ষেত্রেও নিম্নগামী প্রবণতা দেখা যাচ্ছে। জরিপে অংশগ্রহণকারীদের ৫২ শতাংশ বলছে, বৈশ্বিক ইস্যুতে সঠিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সন্ত্রাসী নেতানিয়াহুর ওপর তাদের ‘সামান্য’ কিংবা ‘একেবারেই’ আস্থা নেই। মাত্র ৩২ শতাংশ তার প্রতি আস্থা প্রকাশ করেছে। যদিও এই হার গত বছরের কাছাকাছি, তবে ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে নেতানিয়াহুর ওপর আস্থা না রাখার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে পিউ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)