ইসরাইল শুধু গাজা যুদ্ধে হারেনি নিজের ভবিষ্যতও হারিয়েছে -ইরানি মুখপাত্র
গাজা যুদ্ধে ইসরাইল পরাজিত হয়েছে বলে একজন সাবেক ইসরাইলি জেনারেল যে মন্তব্য করেছেন তার প্রতি সমর্থন জানিয়ে ইরান বলেছে, ইহুদিবাদীরা চিরকালের জন্য তাদের ভবিষ্যতও হারিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এক এক্স পোস্টে এ মন্তব্য করেন।
গত রোববার সাবেক ইসরাইলি মেজর জেনারেল ইতজাক এক নিবন্ধে বলে, আমরা এরইমধ্যে হামাসের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়েছি এবং অবিশ্বাস্য গতিতে সারাবিশ্বে আমাদের মিত্রদের হারাচ্ছি।
সে বলেছে, হামাসকে পরাজিত করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তা সম্পূর্ণ উবে গেছে এবং পণবন্দিদের জীবিত উদ্ধার করার কোনো আশা বা লক্ষণ দেখা যাচ্ছে না।
এ সম্পর্কে কানয়ানি বলেন, “ইহুদিবাদী সরকার শুধু গাজা যুদ্ধেই হারেনি সেইসঙ্গে চিরকালের তরে নিজের ভবিষ্যতও হারিয়েছে। ভবিষ্যতে বিশ্ব জনমতের কাছে ইসরাইলের আর কোনো স্থান থাকবে না। ”
ইরানের এই মুখপাত্র বলেন, ইসরাইল ও তার মিত্রদের একথা জানা উচিত তারা গাজায় শুধু হামাসের মোকাবিলা করছে না বরং ফিলিস্তিন নামক একটি প্রাচীন, সভ্য ও প্রতিষ্ঠিত জাতির মোকাবিলা করছে। তিনি আরো বলেন, ফিলিস্তিনের জন্য উজ্জ্বল ভবিষ্যত আর ইসরাইলের জন্য সীমাহীন লজ্জা ও অসম্মান অপেক্ষা করছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।