ইসরাইলের অনিশ্চিত ভবিষ্যতের মুখে পালাচ্ছে পুঁজিপতিরা
গাজার যুদ্ধ ও ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি অপরাধযজ্ঞ চলতে থাকায় অধিকৃত ফিলিস্তিন (ইসরাইল) থেকে ইহুদিবাদীদের বিপরীত অভিবাসন ও পুঁজি প্রত্যাহারের ঘটনা নজিরবিহীনভাবে বাড়ছে।
জানা গেছে ২০২৩ সালে অধিকৃত অঞ্চল থেকে পুঁজি বিনিয়োগকারীদের পলায়নের চেষ্টা ২৩২ শতাংশ বেড়েছে।
বিজিনেস ইনসাইডারের ওয়েবসাইট তথ্য থেকে জানা গেছে, ২০২৩ সালে অধিকৃত অঞ্চল থেকে পুঁজি বিনিয়োগকারীদের পলায়নের চেষ্টা ২৩২ শতাংশ বেড়েছে। এ প্রসঙ্গে হেনলি এন্ড পার্টনার্স কোম্পানির রিপোর্টে বলা হয়েছে, চলমান যুদ্ধ নিরাপদ স্থান হিসেবে ইহুদিবাদী ইসরাইলের চিত্রকে যে শুধু ধ্বংসই করেছে তা নয়, একইসঙ্গে এ যুদ্ধ ইসরাইলের অর্থনৈতিক সাফল্যগুলোর জন্যও হুমকিতে পরিণত হয়েছে।
এদিকে ইসরাইলগামী জাহাজ বা ইসরাইলের সহযোগীদের জাহাজগুলোও এখন লোহিত সাগর বা আশপাশের অঞ্চলে নিরাপদে চলাফেরা করতে পারছে না ইয়েমেনের সামরিক হামলা ও নিষেধাজ্ঞার কারণে। ফলে ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ বা লেনদেন রক্ষা করাও বেশ ব্যয়বহুল ও বিপজ্জনক হয়ে পড়ছে। ইয়েমেনের সেনারা প্রায়ই ইসরাইলগামী বা ইসরাইলের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে আসছে। ফলে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ ঘুরে ইসরাইলের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হচ্ছে ইসরাইল সম্পর্কিত জাহাজগুলোকে কিংবা আকাশপথে ইসরাইলের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে। আর এতে করে ইসরাইলের সঙ্গে মালামাল আদান-প্রদানের খরচ বেড়ে যাচ্ছে বহু গুণ।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।