মধ্য আমেরিকাজুড়ে ভারী বৃষ্টিপাত, নিহত ৩০
, ১৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২৪ জুন, ২০২৪ খ্রি:, ১০ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদরে ভারী বৃষ্টিপাত ও প্রবল ঝড়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে টানা কয়েকদিন ধরে এই প্রবল বৃষ্টিপাত চলছে। এ ছাড়া ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে কয়েক হাজার মানুষ।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত কয়েকদিনের অবিরাম বর্ষণে নাদীর পানি উপচে পড়ে বহু লোকালয় প্লাবিত হয়েছে এবং ভ ূমিধসের ঘটনাও ঘটেছে। এ ছাড়া প্রবল ঝড়ে বহু গাছপালা ভেঙে পড়েছে।
সালভাদোরান কর্তৃপক্ষ জানিয়েছে, গত জুমআবারেই ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন শিশুও রয়েছে। প্রায় ৩ হাজার মানুষ এখনও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছে।
এল সালভাদরের নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান লুইস আমায়া সাংবাদিকদের বলেন, ‘আমাদের অবশ্যই মানুষের জীবন বাঁচাতে হবে। বস্তুগত পণ্য আসে এবং যায়, কিন্তু এখন আমাদের জীবন রক্ষায় মনোযোগ দিতে হবে।’
এ দিকে গুয়েতেমালা কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড় ও বন্যায় ১০ জন মারা গেছে। দুর্গত এলাকা থেকে ১১ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছে ৩৮০ জন। এ ছাড়া ৪টি সেতু ধ্বংস হওয়ার পাশাপাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০০টি সেতু।
প্রতিবেশী হন্ডুরাসেও ১ জন মারা গেছে। সেখান থেকে ১ হাজার ২০০ জনের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় প্রবল ব্ৃিষ্টপাতে ২২টি বাড়ি ধসে পড়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, আগামী জুমআবার পর্যন্ত দক্ষিণ মেক্সিকো এবং উত্তর মধ্য আমেরিকাজুড়ে ভারী বৃষ্টি ও বজ্রপাত অব্যাহত থাকতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)