ইসরাইলি পর্যটকদের লক্ষ করে মিসরীয় পুলিশের গুলি : নিহত ৩
মিসরের আলেকজান্দ্রিয়ায় কয়েকজন ইসরাইলি পর্যটককে লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়েছে মিসরীয় পুলিশের এক কর্মকর্তা। এতে দুই ইসরাইলি পর্যটক ও অপর একজন মিসরীয় নিহত হয়েছে।
মিসরের স্থানীয় গণমাধ্যম সূত্রে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
খবরে বলা হয়, মিসরের নিরাপত্তা বাহিনীগুলোর সাথে সংশ্লিষ্ট চ্যানেল একজন নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তার বরাতে জানিয়েছে, আলেকজান্দ্রিয়ার পম্পি’স পিলার পর্যটন এলাকায় এ গুলির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন বলে জানানো হয় ওই খবরে।
তবে আটক করা হয়েছে ওই অভিযুক্তকে।
মার্কিন বার্তা সংস্থা এপির খবরে প্রকাশ, ইসরাইলের উদ্ধারকারী সংস্থা জাকা আলেকজান্দ্রিয়ায় দু’জন ইসরাইলি নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরাইল সরকারও দু’জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শনিবার ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ শুরুর পরদিন গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মিসরে এ ঘটনা ঘটলো।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।