দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে মুখ খুললো ৯৯ মার্কিন চিকিৎসক
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৬ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২১ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
১ বছর ধরে গাজায় দখলদার ইসরাইলের সন্ত্রাসী হামলা থেকে বাদ যায়নি হাসপাতালও। অথচ যে কোনো যুদ্ধে হাসপাতালকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
সন্ত্রাসী ইসরাইল দাবি করে আসছে, হাসপাতালগুলো হামাসের ‘সন্ত্রাসী কর্মকা-ে’ ব্যবহৃত হচ্ছে। তাই হাসপাতালে মতো বোমা মেরে ন্যক্কারজনক হামলার বৈধতা দাবি করেছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী।
তবে গাজার বিভিন্ন হাসপাতালে কাজ করা ৯৯ মার্কিন চিকিৎসক জানিয়েছে, তারা কোনো হাসপাতালে ‘সন্ত্রাসী’ কার্যকলাপ দেখেনি। খবর আনাদোলু এজেন্সির।
গাজায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা পেশাদার এই মার্কিন চিকিৎসা দল বলেছে, তারা হাসপাতালে কোনো ‘সন্ত্রাসী লক্ষণ’ দেখেননি। একইসঙ্গে বাইডেন প্রশাসনকে ইসরাইলে সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছে।
বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলার কাছে একটি চিঠিতে, স্বেচ্ছাসেবকরা জানিয়েছে, তারা সম্মিলিতভাবে গাজার স্বাস্থ্যসেবা উন্নতির জন্য ২৫৪ সপ্তাহ ব্যয় করেছে। চলমান ইসরাইলি আক্রমণের ভয়ানক মানবিক পরিস্থিতির কথা বর্ণনা তুলে ধরে তারা। ইসরাইলের কৃতকর্মকে ‘কল্পনা বাইরে অপরাধ’ হিসেবে বর্ণনা করেছে দলটি।
চিঠিতে বলা হয়, আমরা একেবারে পরিষ্কার হতে চাই, আমাদের মধ্যে কেউ একবারও গাজার কোনো হাসপাতাল বা অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ দেখিনি।
এতে আরও বলা হয়, ইসরাইল গাজার সম্পূর্ণ স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে এবং ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে। ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে গাজায় স্বাস্থ্যকর্মীদের ওপর নির্যাতন, গুম এবং হত্যার অভিযোগও আনা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)