প্রকাশ্যে শুরু কার্যক্রম, হিযবুত তাহরীর নিয়ে শঙ্কায় পুলিশ
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৬ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২১ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই প্রকাশ্যে মিছিল-মিটিং শুরু করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর। ৫ আগস্টের পর খোদ সংসদ ভবনের সামনে প্রথম মিছিল করে নিজেদের প্রকাশ্য অস্তিত্ব জানান দেয় তারা। এরপর ঢাকায় অন্তত তিনটি বড় আকারের মিছিলও করেছে সংগঠনটি। এসব মিছিলে ঢাকার অনেক নামিদামি স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও অংশ নিতে দেখা গেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, নিষিদ্ধ থাকার পরও হিযবুত তাহরীর তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিল। আগে তাদের কার্যক্রম বিশ্ববিদ্যালয় পর্যায়ে সীমাবদ্ধ ছিল। এখন কিশোর-তরুণদেরও নিজেদের দলে ভেড়ানোর কাজ করছে।
কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের আইন অনুযায়ী হিযবুত তাহরীর এখনও নিষিদ্ধ সংগঠন। যদিও তারা নিষিদ্ধ ঘোষণার প্রজ্ঞাপন বাতিলের জন্য আবেদন করেছে। কিন্তু যতদিন না পর্যন্ত নিষিদ্ধ ঘোষণার প্রজ্ঞাপন বাতিল হয়, ততদিন তাদের উগ্রবাদী সংগঠন হিসেবে ট্রিট করা হবে। এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মাসুদ করিম বলেন, ‘আমরা হিযবুত তাহরীর নিয়ে কাজ করছি। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
কাউন্টার টেরোরিজম ইউনিট সূত্র জানায়, ৫ আগস্টের পর হিযবুতের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ, খিলগাঁও এবং পল্লবী থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। এসব মামলায় হিযবুতের মিডিয়া শাখার প্রধান ইমতিয়াজ সেলিম এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতারের মাধ্যমে হিযবুতকে নতুন করে কারা সংগঠিত করছেন, তাদের বিষয়ে জানার চেষ্টা চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)