ইলিশের দাম চড়া, বাজার ঘুরে ফিরে যাচ্ছেন ক্রেতারা
, ০১ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
পদ্মা-মেঘনা নদীতে পানি ও আর বৃষ্টির প্রবণতা বাড়লেও চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ খুবই কম।
ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় দাম চড়া। এ ঘাটে আগে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ মণ ইলিশ বেচাকেনা হতো। এখন ৫০ থেকে ১০০ মণে এসে দাঁড়িয়েছে।
মাছঘাটে অবস্থান করে দেখা গেছে, অনেক ক্রেতাই ইলিশের খুচরা দরদাম করে চলে যাচ্ছেন। আবার কেউ একান্ত প্রয়োজনে কিংবা দূর থেকে এসেছেন বলে বড় বড় দুই/একটি ইলিশ কিনছেন।
ঘাটের ব্যবসায়ী নবীর হোসেন বলেন, ইলিশের মৌসুম চলছে কিন্তু চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে জেলেদের জালে ইলিশ কম ধরা পড়ছে। সারাদেশে চাঁদপুরের ইলিশের ব্যাপক চাহিদা থাকলেও বাজারে মাছের আমদানি কম। আগে ট্রলারে করে দক্ষিণাঞ্চলের ইলিশ চাঁদপুর মাছঘাটে দিনে আসত ৪০০ থেকে ৫০০ মণ। কিন্তু পদ্মা সেতু হওয়ার পর সেই মাছ এখন আর এ ঘাটে আসে না। এখন দিনে ঘাটে ৫০ থেকে ১০০ মণের বেশি ইলিশ আসে না। সামনে ইলিশের ভরা মৌসুম, নদীর পানি বৃদ্ধি ও বৃষ্টি থাকলে ইলিশ ধরা পড়বে। তখন দাম কমবে।
চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার ৩০০ থেকে দুই হাজার ৪০০ টাকায়। আর ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৭০০ থেকে এক হাজার ৮০০ টাকায়। এছাড়া এক কেজির বেশি ওজনের ইলিশ দুই হাজার ৮০০ টাকা থেকে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)