ভুয়া দুদকে বিব্রত দুদক
, ০১ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে আইডি খুলে প্রতারণা করে আসছে একটি সংঘবদ্ধ চক্র। এই চক্র এরই মধ্যে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে। যদিও এ ধরনের প্রতারণার বিষয়ে দুদক একাধিকবার বিজ্ঞপ্তি ও প্রেস ব্রিফিংয়ে সতর্ক করেছে, তবে সম্প্রতি এমন ঘটনা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এতে নড়েচড়ে বসে দুদকও, তাৎক্ষণিক বিবৃতিতে জানায় কড়া প্রতিবাদ। তবে সেই প্রতিবাদ নাকচ করে এ ধরনের প্রতারণার ঘটনায় ভুক্তভোগী ও এনসিপি নেত্রী ডা. মিতু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুদককেই দায়ী করেন।
যদিও দুদক বলছে, এ ঘটনার সঙ্গে তাদের কোনো কর্মকর্তা জড়িত নয়, এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ।
এদিকে প্রতারণার অভিযোগে শনিবার (২৮ জুন) রাতে র্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় চারজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন।
বিষয়টি নিয়ে দুদকের মহাপরিচালক আকতার হোসেন বলেন, ‘দুদকের পক্ষ থেকে বারবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমরা কিছুদিন পরপরই মিডিয়ার মাধ্যমে সবাইকে অবহিত করেছি। তবু আমরা দেখছি অনেকেই প্রতারকের ফাঁদে পড়েছেন। যারা প্রতারিত হয়েছেন তারা অনেকেই জিডি করেছেন। এমন চারটি জিডি আমাদের কাছে এসেছে। আমাদের টিম ও সংশ্লিষ্ট টিম সেগুলো নিয়ে কাজ করছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখন যেটা দেখছি- সেই একই নম্বর থেকে এরই মধ্যে আরও চারটি প্রতারণার ঘটনা ঘটেছে। এই প্রতারক চক্র যখন কথা বলে, তারা যে প্রক্রিয়া অনুসরণ করে, তা একই রকম। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই- এ চক্রের সঙ্গে যদি কোনোরকম কোনোভাবে দুদকের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাদেরও আইনের আওতায় আনা হবে, কঠোর শাস্তি দেওয়া হবে। যারা প্রতারণা করে তারা অত্যন্ত স্মার্ট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)