ইরান যুদ্ধে যেভাবে লজ্জাজনক পরাজয় হলো পরগাছা ইসরায়েলের
আল ইহসান ডেস্ক:
টানা ১২ দিন বিমান হামলা চালিয়ে দখলদার ইসরায়েল ইরানে কি অর্জন করলো? যুদ্ধবিরতি ঘোষণার সময় ইসরায়েলি প্রধান সন্ত্রাসী নেতানিয়াহু বলেছে, ‘লক্ষ্য অর্জন হয়েছে। ’ কিন্তু বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করলে তার এ বক্তব্যকে পুরোপুরি বিপরীত।
‘পারমাণবিক কর্মসূচি ধ্বংস’:
নেতানিয়াহুর ঘোষিত প্রধান দুটি লক্ষ্য ছিলো- ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস এবং শাসনব্যবস্থার পরিবর্তন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান ফরদো কেন্দ্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয়। ফলে ‘পারমাণবিক কর্মসূচি ধ্বংস’ কথাটি শুধু মুখের বুলি হয়েই রইলো।
সরকার পরিবর্তনের বদলে উল্টো একতা:
দখলদার ইসরায়েল আশা করেছিলো, সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে ইরানে শাসনবিরোধী আন্দোলন উসকে দেওয়া যাবে। কিন্তু ঘটেছে ঠিক তার বিপরীত। এমনকি যারা ইরান সরকারের কট্টর সমালোচক, তারাও দেশের ওপর হামলা দেখে সরকারের পক্ষেই অবস্থান নিয়েছে।
‘বিশ্বমঞ্চে নেতিবাচক প্রভাব’:
এভিন কারাগারে বোমা হামলা, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরইবিতে হামলা, অথবা তথাকথিত ‘ইসরায়েল ডুমসডে ক্লক’ ধ্বংসের চেষ্টা-সবই আন্তর্জাতিক মহলে সমালোচনার জন্ম দিয়েছে। দখলদার ইসরায়েল এসব হামলার বাস্তব প্রভাব হলো- ইরানের প্রতিক্রিয়া আরও কঠোর হওয়া।
যুদ্ধ শেষে কে কেমন অবস্থানে?
দখলদার ইসরায়েলের মূল ভূমিতে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। অজস্র ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে, এবং পরগাছার অর্থনীতি স্থবির হয়ে পড়েছে।
বিপরিতে ইরানের সামান্য ক্ষতি হলেও- সরকার টিকে আছে, জনগণ অধিকতর ঐক্যবদ্ধ, এবং সন্ত্রাসী ইসরায়েলের আক্রমণ বিশ্ববাসীর কাছে আগ্রাসন হিসেবেই প্রতিভাত হয়েছে।
দখলদার ইসরায়েলের হামলায় ইরান হয়তো আহত হয়েছে, তবে ভেঙে পড়েনি। ইসরায়েল পারমাণবিক কর্মসূচি ধ্বংস বা ‘শাসন পরিবর্তন’-কোনোটাই অর্জন করতে পারেনি। যুদ্ধ শেষে ইরান দাঁড়িয়ে আছে, তার ভবিষ্যৎ প্রতিশোধ বা কূটনৈতিক সুযোগের জন্য অপেক্ষায়। দখলদার ইসরায়েলের জন্য এ এক কৌশলগত ব্যর্থতা, এবং ইরানের জন্য এক তাৎক্ষণিক বিজয়।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।