ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
আল ইহসান ডেস্ক:
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ওয়াশিংটন একে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দাবি করলেও তেহরানের ভাষ্য ভিন্ন। এই অসামঞ্জস্যপূর্ণ বর্ণনার কারণে অনেকের কাছেই মনে হচ্ছে যে চুক্তিটি সম্ভবত অকার্যকর হয়ে পড়ছে।
তবে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা বলছে, আলোচনার টেবিলে এই ধরনের পরস্পরবিরোধী অবস্থান থাকা অস্বাভাবিক কিছু নয় বরং এটি প্রমাণ করে যে উভয় পক্ষই নিজ নিজ দেশের জনগণের কাছে পরিস্থিতি নিজেদের অনুকূলে তুলে ধরার চেষ্টা করছে।
মূল সংকটটি তৈরি হয়েছে চুক্তির বাইরের বিষয়গুলোকে নিয়ে। এক বিশেষজ্ঞ ‘ডাফি টফটে’র মতে, এটি কোনো সাধারণ দ্বিপাক্ষিক আলোচনা নয় বরং একটি জটিল ‘ফাইভ-লেভেল গেম’। ওয়াশিংটনকে যেমন একদিকে তেহরানকে সামলাতে হচ্ছে, তেমনি অন্যদিকে দখলদার ইসরায়েল, কংগ্রেস, আরব মিত্র এবং ইউরোপীয় দেশগুলোর স্বার্থের কথা ভাবতে হচ্ছে। একইভাবে তেহরানকেও তাদের সুপ্রিম লিডার, রেভল্যুশনারি গার্ড এবং নিষেধাজ্ঞার চাপে থাকা জনগণের কথা মাথায় রাখতে হচ্ছে। ফলে প্রতিটি পক্ষ এমন সব প্রতিশ্রুতি দিচ্ছে যা চুক্তির মূল কাঠামোর সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।
ঐতিহাসিক প্রেক্ষাপট দেখলে বোঝা যায়, শান্তিচুক্তিগুলো টিকে থাকে তখনই যখন পক্ষগুলো তাদের নিজ নিজ জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারে। কিন্তু বর্তমান ইরান-মার্কিন চুক্তিতে একটি বড় দুর্বলতা রয়ে গেছে। এই চুক্তিটি উভয় পক্ষকে প্রচুর আর্থিক সুবিধা এবং ছাড় দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত উদার হলেও, নিয়ম ভাঙলে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সে সম্পর্কে প্রায় নীরব। এটিই চুক্তির দীর্ঘস্থায়ী সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
গবেষণায় দেখা গেছে, কোনো বড় যুদ্ধ অবসানের পর যেসব শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়, সেগুলোর কার্যকর প্রয়োগ নিশ্চিত করা না গেলে তা গৃহযুদ্ধের চেয়েও দ্রুত ভেঙে পড়ার ঝুঁকিতে থাকে। বর্তমান চুক্তিতে ইরানকে তেল বিক্রির সুবিধা, অবরুদ্ধ তহবিল ছাড় এবং পুনর্গঠনের জন্য বিশাল অংকের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিপরীতে তেহরান হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর মতো পদক্ষেপ নিতে রাজি হয়েছে। কিন্তু এসব শর্ত লঙ্ঘিত হলে কার্যকর কোনো শাস্তির বিধান সেখানে নেই।
এই চুক্তির আরেকটি বড় ঝুঁকির জায়গা হলো এর আওতার বাইরে থাকা পক্ষগুলো। দখলদার ইসরায়েল, হিজবুল্লাহ বা ইরানের মদদপুষ্ট বিভিন্ন আঞ্চলিক মিলিশিয়া গোষ্ঠীগুলো এই চুক্তির অংশ নয়। যেহেতু তারা চুক্তির কোনো শর্তে স্বাক্ষর করেনি, তাই তারা কোনো বাধ্যবাধকতার ভেতরও নেই। ফলে তারা যখন খুশি এই প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে, কারণ এমন কাজ করার জন্য তাদের কোনো বাড়তি মাশুল গুনতে হবে না। এটি মূলত একটি অসম্পূর্ণ নিরাপত্তা কাঠামো।
বিশেষজ্ঞ ‘ডাফি টফটে’র মতে- শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনীয় দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা এখানে অনুপস্থিত। সে ইরান প্রসঙ্গে মিশর-ইসরায়েলের ১৯৭৯ সালের শান্তি চুক্তির কথা টেনে আনে।
সে বলে, মিশর-ইসরায়েলের সেই শান্তি চুক্তির দীর্ঘস্থায়িত্বের মূলে ছিলো একটি সুনির্দিষ্ট তদারকি ব্যবস্থা ও আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি। কিন্তু ইরান ও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এমন কোনো সুনির্দিষ্ট নজরদারি বলবৎ করার প্রক্রিয়া এখনো তৈরি হয়নি। সূত্র: এশিয়া টাইমস।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।