নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
, ২৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
নেপচুনের কক্ষপথের বাইরে একটি ছোট বরফের বস্তুর চারপাশে পাতলা বায়ুম-লের খোঁজ পেয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা। এর ফলে সৌরজগতের দূরের বস্তুগুলো নিয়ে বিজ্ঞানীদের বর্তমান ধারণা বদলে যেতে পারে। বিবিসি এই খবরটি জানিয়েছে।
এই, বস্তুটির নাম (৬১২৫৩৩) ২০০২ এক্সভি৯৩। এটি কুইপার বেল্ট নামের অঞ্চলে অবস্থিত। এটি লম্বায় মাত্র ৫০০ কিলোমিটার বা ৩১০ মাইল। এটি প্লুটোর চেয়ে অনেক ছোট। প্লুটোর আকার প্রায় ২,৩৭৭ কিলোমিটার বা ১,৪৭৭ মাইল।
বিজ্ঞানীরা আগে মনে করতো, এত ছোট বস্তুর মাধ্যাকর্ষণ শক্তি খুব কম থাকে। তাই এরা দীর্ঘ সময়ের জন্য বায়ুম-ল ধরে রাখতে পারে না। জাপানের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির একদল জ্যোতির্বিজ্ঞানী এই আবিষ্কারের দাবি করে।
২০২৪ সালের জানুয়ারি মাসে জাপানের বিভিন্ন জায়গা থেকে এই বস্তুটিকে পর্যবেক্ষণ করা হয়। তখন এটি দূরের একটি তারার সামনে দিয়ে যাচ্ছিলো। এই ঘটনাকে বিজ্ঞানের ভাষায় ‘স্টেলার অকালটেশন’ বলা হয়।
এ সময় তারার আলো কীভাবে বদলায়, বিজ্ঞানীরা তা খেয়াল করে। আলো হঠাৎ করে অদৃশ্য হয়ে গেলে বুঝতে হবে সেখানে কোনো বায়ুম-ল নেই। আর আলো ধীরে ধীরে কমলে বুঝতে হবে সেখানে গ্যাস বা বায়ুম-ল আছে।
বিজ্ঞানীরা দেখেছে, ওই বস্তুটির চারপাশের তথ্যগুলো একটি পাতলা বায়ুম-ল থাকার প্রমাণ দেয়। এর আগে প্লুটোর চারপাশে পাতলা বায়ুম-ল দেখা গিয়েছিলো। কিন্তু নেপচুনের বাইরের অন্য কোনো বস্তুর ক্ষেত্রে এমন প্রমাণ আগে কখনো পাওয়া যায়নি।
বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, এই বস্তুটির বায়ুম-ল এক হাজার বছরের কম সময় টিকে থাকার কথা। যদি না নতুন করে গ্যাস তৈরি হতে থাকে। এর মানে হলো, এই বায়ুম-ল খুব সম্প্রতি তৈরি হয়েছে।
তবে টেলিস্কোপ সেখানে অন্য কিছু দেখেছে। এই টেলিস্কোপ বস্তুটির পৃষ্ঠে এমন কোনো জমাট গ্যাস পায়নি, যা ধীরে ধীরে বাষ্প হয়ে একটি বায়ুম-ল ধরে রাখতে পারে।
এর জন্য গবেষকরা দুটি কারণের কথা ভেবেছে। এক, বস্তুটির গভীর থেকে কোনো উপাদান সম্প্রতি উপরে উঠে এসে গ্যাস ছড়িয়ে দিতে পারে। দুই, কোনো ধূমকেতুর ধাক্কায় এর কিছু উপাদান মহাকাশে ছড়িয়ে গিয়ে সাময়িকভাবে এই বায়ুম-ল তৈরি হতে পারে। প্লুটো ছাড়া নেপচুনের বাইরের কোনো বস্তুতে সম্ভাব্য বায়ুমল থাকার এটিই প্রথম ঘটনা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বড় যুদ্ধের শঙ্কা, অস্ট্রেলিয়ায় ফের চালু হচ্ছে শতবর্ষী টাংস্টেন খনি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতের আসল তথ্য লুকোচুরি, পেন্টাগনে অস্বস্তি
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে আরও মারাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪০ ট্রিলিয়ন ডলারের রেকর্ড ঋণের বোঝায় ডুবছে মার্কিন যুক্তরাষ্ট্র
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলের বসতি পরিকল্পনায় মালয়েশিয়ার ক্ষোভ
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দখলদারদের বসতি সম্প্রসারণ বন্ধের দাবি যুক্তরাজ্যের
২১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না : পাকিস্তান
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ককরোচের পর এবার মোদির সামনে নতুন বিপদ ‘দিমাগি নকশাল’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ পাঠ্যপুস্তক থেকে এ বাক্য বাদ!
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপে ঋণের খরচ সর্বোচ্চ পর্যায়ে
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












