ইরান দ্রুত সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে, ড্রোন উৎপাদন শুরু
, ২৩ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া ছয় সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই ইরান আবার কিছু ড্রোন উৎপাদন শুরু করেছে। বিষয়টি ইঙ্গিত দিচ্ছে যে, হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক সক্ষমতার কিছু অংশ ইরান প্রত্যাশার চেয়ে দ্রুত পুনর্গঠন করছে।
এ বিষয়ে অবগত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। এছাড়া চারটি সূত্র সিএনএনকে জানিয়েছে, মার্কিন গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে ইরানের সামরিক বাহিনী প্রাথমিক ধারণার তুলনায় অনেক দ্রুত পুনর্গঠিত হচ্ছে।
ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চার এবং গুরুত্বপূর্ণ অস্ত্রব্যবস্থার উৎপাদন সক্ষমতা পুনর্র্নিমাণসহ সামরিক সক্ষমতা পুনরুদ্ধার ইঙ্গিত করছে যে, ট্রাম্প আবার বোমা হামলা শুরু করলে ইরান এখনো আঞ্চলিক মিত্রদের জন্য বড় হুমকি হয়ে থাকতে পারে। গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত চারটি সূত্র জানিয়েছে।
ড্রোন হামলা আঞ্চলিক মিত্রদের জন্য বিশেষ উদ্বেগের বিষয়। কারণ সংঘাত আবার শুরু হলে ইরান ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র সক্ষমতার ঘাটতি পূরণে আরও বেশি ড্রোন ব্যবহার করতে পারে এবং ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা চালাতে পারে, যেগুলো উভয় অস্ত্র ব্যবস্থার আওতার মধ্যেই রয়েছে।
সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, ব্যাপক ক্ষয়ক্ষতির পরও ইরান এখনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ধরে রেখেছে। ফলে সামরিক উৎপাদন সক্ষমতার পুনর্গঠন একেবারে শূন্য থেকে শুরু হচ্ছে না।
দুটি সূত্র সিএনএনকে জানিয়েছিল, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের প্রায় ৫০ শতাংশ ড্রোন সক্ষমতা এখনো অক্ষত রয়েছে।
এছাড়া গোয়েন্দা তথ্যে দেখা গেছে, ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশও অক্ষত রয়েছে। কারণ যুক্তরাষ্ট্র মূলত উপকূলীয় সামরিক স্থাপনাকে লক্ষ্য করেনি, যদিও তারা জাহাজে হামলা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল হুমকির মুখে ফেলার ক্ষেত্রে ইরানের গুরুত্বপূর্ণ সক্ষমতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ইসরায়েলি নৃশংসতা: একদিনে শহীদ ১৯
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপরাধী ট্রাম্প ইরানের সামরিক শক্তির ভয়ে শান্তির কথা বলছে -আনসারুল্লাহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজ প্রণালির আকাশে ৩ কোটি ডলারের মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসকে নিরস্ত্র করার ষড়যন্ত্র শুরু থেকেই ব্যর্থ হয়েছে : আইআরজিসি
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত সীমান্তে উন্নত প্রযুক্তির কামান মোতায়েন করছে পাকিস্তান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ. কোরিয়ায় শত বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে যেকোনো হুমকি প্রতিহত করা হবে - ইরাক
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আসিয়ানের সদস্য হতে পারছে না বাংলাদেশ-পাপুয়া নিউ গিনি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় ইসরায়েলি হামলায় শহীদ আট
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)