ইরান থেকে আরও ৭০০ ইসরাইল এজেন্ট গ্রেফতার
, ০১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৭ জুন, ২০২৫ খ্রি:, ১৩ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সংঘাত চলাকালে দখলদার ইসরায়েলের হয়ে কাজ করা ৭০০ জন ‘ভাড়াটে’ এজেন্টকে গ্রেফতার করেছে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী।
এই ভাড়াটে ব্যক্তিরা মূলত গোয়েন্দাগিরি ও নাশকতার কাজে নিয়োজিত ছিল। জনসাধারণের তথ্য ও গোয়েন্দা অভিযানের ভিত্তিতে তাদের শনাক্ত ও গ্রেফতার করা হয়।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর আগে স্বীকার করেছে যে তারা ‘অপারেশন রাইজিং লায়ন’-এর অংশ হিসেবে ইরানে তাদের গুপ্তচরদের মাধ্যমে হামলার প্রস্তুতি নিয়েছিল।
এই অভিযানে ইরানের অভ্যন্তরে ড্রোন হামলা চালানোর জন্য মোসাদ একটি গোপন ঘাঁটি স্থাপন করেছিল বলেও জানা যায়।
এই ধরনের কর্মকা- ইরানের নিরাপত্তা বাহিনীর মধ্যে চরম উদ্বেগ ও ‘মনস্তাত্ত্বিক নিরাপত্তাহীনতা’ সৃষ্টি করে। অনেক ব্যক্তিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলপন্থি মতামত প্রকাশের দায়ে গ্রেফতার করা হয়েছে।
তেহরান প্রসিকিউটর অফিসে একটি নতুন ইউনিট গঠন করা হয়েছে, যার কাজ হচ্ছে ইরানি সংবাদমাধ্যম ও ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নজরদারি করা।
এছাড়া, ইরানের অন্যান্য সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকজন ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদ- কার্যকর করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)