ইরান-তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক, কারণ কি?
, ১১ ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ তাসি’, ১৩৯২ শামসী সন , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন তেহরানে ইরানের গোয়েন্দা প্রধানের সাথে দেখা করেছেন। তারা “সন্ত্রাসী” গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই এবং সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে জানানো হয়েছে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমে।
কালিন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবের পাশাপাশি নিরাপত্তা প্রধান আলী আকবর আহমাদিয়ানের সাথে সাক্ষাত করেছেন। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিবের সাথেও তার কথা হয়েছে।
তারা সন্ত্রাসী সংগঠন, বিশেষ করে কুর্দি পিকেকে যোদ্ধা এবং আইএসের বিরুদ্ধে লড়াই, সাধারণ হুমকি, সিরিয়ার পরিস্থিতি, গাজা যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি ইস্যু নিয়ে আলোচনা করেছেন।
সিরিয়ার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে দুটি দেশ বিপরীত দিকে ছিল। তুরস্ক ঐতিহাসিকভাবে সম্প্রতি ক্ষমতাচ্যুত আসাদের বিরোধীদের সমর্থন করেছিল। অন্যদিকে ইরান তার বাশারকে সমর্থন করেছিল। ৮ ডিসেম্বর বাশারকে ক্ষমতাচ্যুত করা হয় এবং সেই মাসের শেষের দিকে তুরস্ক ও ইরানের নেতারা কায়রোতে তাদের প্রথম বৈঠক করেন।
এছাড়াও গত শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে ফোনে কথা বলেছেন। দ্বিপাক্ষিক বিষয় এবং “ফিলিস্তিনের পরিস্থিতি” নিয়ে আলোচনা করেছেন। সূত্র: আনাদোলু
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)