ইরান-ইসরায়েল যুদ্ধের আড়ালে চাপা পড়ে যাচ্ছে গাজার গণহত্যা - ২৪ ঘন্টায় শহীদ ১৪০
, ২৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২১ জুন, ২০২৫ খ্রি:, ০৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিশ্ববাসীর মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান-ইসরায়েল যুদ্ধ। যাতে চাপা পড়ে যাচ্ছে গাজায় ইসরায়েলি চলমান গণহত্যার খবর। গাজায় এখনো গণহত্যা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল।
বার্তা সংস্থা রয়টার্সের খবর বলছে, তেল আবিবের হামলায় একদিনে নিহত হয়েছে ১৪০ ফিলিস্তিনি। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
এর মধ্যে মাঘাজি শরণার্থী শিবিরে ২১ জন, খান ইউনিসে একটি তাঁবুতে ৫ জনকে হত্যা করেছে দখলদারা। এছাড়া সাহাবুদ্দিন সড়কে ত্রাণের জন্য অপেক্ষারতদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হয়েছে আরও ১৪ ফিলিস্তিনিকে।
আদেল নামে গাজা শহরের এক বাসিন্দা বলেছেন, গাজায় নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। তবে বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে ইরান-ইসরায়েল যুদ্ধ। এই কয়েকদিন গাজা নিয়ে তেমন কোনো সংবাদ দেখা যায়নি। তিনি বলেছেন, গাজার মানুষেরা ইসরায়েলি হামলার ভয় উৎরিয়ে ক্ষুধা থেকে বাঁচার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে খাদ্যের জন্য ছুঁটছেন। আর খাদ্য বিতরণকেন্দ্রগুলোতে অবলিলায় শিকার ধরছে দখলদার সেনারা।
এদিকে হামাস অভিযোগ করেছে, ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে দখলদার ইসরায়েল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)