ইরান অস্ত্র নির্মাণে ইউরেনিয়াম সরবরাহ বৃদ্ধি করেছে
, ২৬ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ রবি , ১৩৯২ শামসী সন , ০১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৭ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা বলছে ইরান তার পরিশোধিত ইউরিনিয়ামের মওজুদ সম্প্রসারিত করেছে। এই পরিশোধন অস্ত্র নির্মাণ স্তরের কাছাকাছি পৌঁছে গেছে। এই পদক্ষেপটি আন্তর্জাতিক দাবির পরিপন্থী। তারা অবশ্য সংস্থাটির অভিজ্ঞ পারমাণবিক পরিদর্শকদের দেশটির পরমাণু কর্মসূচি পরিদর্শনের সুযোগ দিয়েছে।
বার্তা সংস্থাগুলো গত বৃহস্পতিবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার গোপন প্রতিবেদনটি দেখেছে।
ইরানের প্রেসিডেন্ট পদে সম্প্রতি মাসুদ পেজেশকিয়ান নির্বাচিত হওয়ায় এবং নভেম্বরে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষাপটে ইরানের সাথে পরমাণু বিষয়ক কূটনীতি স্থবির হয়ে রয়েছে।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গত বৃহস্পতিবার সদস্য রাষ্ট্রগুলোর কাছে পাঠানো প্রতিবেদনে বলে যে- সে আশা করছে, ‘পেজেশকিয়ানের সাথে তার প্রাথমিক মত বিনিময়ের পর সে দ্রুতই ইরান সফরে যাবে এবং তাতে এমন একটি নমনীয় অথচ গঠনমূলক সংলাপ হবে যা দ্রুতই একটি বস্তুনিষ্ঠ ফলাফলের দিকে নিয়ে যাবে।
প্রতিবেদনটিতে প্রকাশ পায় যে- ১৭ আগস্ট অবধি ইরানের কাছে ১৬৪.৭ কিলোগ্রাম ইউরেনিয়াম রয়েছে যার ৬০ শতাংশ পরিশোধিত আর এই হিসেব মে মাসে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার দেয়া পরিমাণের চেয়ে ২২.৬ কিলোগ্রাম বেশি।
৬০ শতাংশ পরিশোধিত ইউরেনিয়াম অবশ্য অস্ত্র তৈরির জন্য ৯০ শতাংশ পরিশোধনের চেয়ে কম তবু ইরানি কর্মকর্তারা বার বার হুমকি দিয়েছেন যে তারা পরমাণু অস্ত্র তৈরির দিকে যেতে পারে।
সে সতর্ক করে দিয়েছে যে- অস্ত্র প্রস্তুত মানের কাছাকাছি যথেষ্ট পরিশোধিত ইউরেনিয়াম ইরানের কাছে রয়েছে যাতে তারা অনেকগুলোর পরমাণু বোমাও তৈরি করতে পারবে।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিবেদন দু’বছর ধরে চলে আসা এ বিষয়টিতে কোনো অগ্রগতি হয়নি। ইরান সংস্থাটির পরিদর্শকদের দেশটির পারমাণবিক স্থাপনার কাছে ভিড়তেই দিচ্ছে না। ইরান এ বিষয়টিরও কোনো ব্যাখ্যা দেয়নি যে ঘোষিত পারমাণবিক এলাকার বাইরে কেন ইউরেনিয়ামের লক্ষণ পাওয়া গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)